Thursday, April 2, 2026

পিতৃহারা হিন্দু কন্যাকে পাত্রস্থ করে বাবার দায়িত্ব পালন করলেন মুসলিম চাচা 

Date:

Share post:

করোনা ভাইরাস কেড়ে নিয়েছিল বাবাকে । তাকে পৃথিবীতে সম্পূর্ণ একা অসহায় করে রেখে দিয়েছিল। কাকার কাছে বড় হচ্ছিল মেয়েটি। কিন্তু বিবাহযোগ্যা কন্যাকে কাকাই বা কতদিন ধরে রাখবেন? অথচ ভাইঝিকে মনের মত করে সাজিয়ে বিয়ে দেওয়ার ক্ষমতা ছিল না। অগত্যা এগিয়ে এলেন প্রতিবেশী মুসলিম চাচা। ধূমধাম করে পিতৃহারা হিন্দু কন্যার বিয়ে দিয়ে পিতার কর্তব্য পালন করলেন চাচা। এই অভিনব ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে। যোগী- রাজ্যে যেখানে ধর্মবিদ্বেষ, বর্ণবিদ্বেষ সাম্প্রদায়িক হানাহানি প্রতিনিয়ত লেগেই আছে সেখানে এই কাকা ভাইঝি যেন এক বিরল -স্বর্ণোজ্জ্বল উদাহরণ।

উত্তরপ্রদেশের আজমগড়ের বাসিন্দা হিন্দু তরুণী পূজা। বাবাকে হারানোর পর কাকা রাজেশ চৌরাশিয়ার কাছেই থাকতেন পূজা। মেয়ের বিয়ের বয়স হয়ে গিয়েছে । কাকা ভাইঝির জন্য বিয়ের বন্দোবস্ত করেছেন। গত ২২ এপ্রিল বিয়ের দিন স্থির হয়েছিল। কিন্তু একটু জাকজমক করে, সুন্দরভাবে ভাইঝির বিয়ে দেওয়ার শখ সব কাকা পূরণ করতে পারছিলেন না। কারণ কাকার আর্থিক সঙ্গতি একেবারেই ছিল না । এই দুঃখে দিন -দিন কাকা মনমরা হয়ে পড়ছিলেন।

মুসলমান প্রতিবেশী পারভেজ চাচা ও তার স্ত্রী সব কথা শোনার পর নিজেরাই পূজার বিয়ের দায়িত্ব নেন । চাচার বাড়ির উঠোনে মণ্ডপ সাজানো হয়। পারভেজের স্ত্রী পূজাকে নিজের কাছে রেখে কনের সাজে সাজিয়ে বিয়ের সব ব্যবস্থা করেন । জামাই বরণ থেকে শুরু করে অতিথি আপ্যায়ন সবই অত্যন্ত সুন্দরভাবে করে পারভেজ ও তার স্ত্রী। শুধু তাই নয় বিয়েতে নবদম্পতিকে তারা সোনার অলঙ্কারও উপহার দিয়েছেন। দিয়েছেন দামি সুন্দর পোশাকও।

আর সোশ্যাল মিডিয়ার যুগে এমন একটি মন ভালো করা ঘটনা যে ভাইরাল হবে না তা কী হয় ? তাই সুদূর উত্তরপ্রদেশের আজমগড়ের ‘ছোট্ট ‘ একটি ঘটনা মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই দেশজুড়ে বিরাট আকার ধারণ করল। সকলেই ধন্য ধন্য করতে লাগলেন।

 

Related articles

সফল উৎক্ষেপণ, দীর্ঘ পাঁচ দশক পর চাঁদে মানুষ পাঠালো নাসা! 

চার মহাকাশচারীকে নিয়ে ভারতীয় সময় অনুসারে বৃহস্পতিবার ভোর ৪টে ৪ মিনিটে ফ্লোরিডার কেনেডি মহাকাশ গবেষণা কেন্দ্র (Kennedy space...

ড্রোন ক্যামেরায় ধরা পড়েছে রাহুলের দুর্ঘটনার মুহূর্ত! চাঞ্চল্যকর দাবি প্রত্যক্ষদর্শীর

তালসারিতে (Talsari) শ্যুটিং করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয়েছে টলিউড অভিনেতাকে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee)। গোটা...

আজ বাঁকুড়ায় জনসভা অভিষেকের, দুপুরে কাঁথিতে নির্বাচনী পর্যালোচনা বৈঠক

বাংলায় প্রথম দফা নির্বাচনের (West Bengal first phase election) আর মাত্র তিন সপ্তাহ বাকি। জোর কদমে প্রচার চালাচ্ছে...

নতুন করে যুদ্ধের মেঘ: প্রস্তুতিতে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানির দাম নিয়ন্ত্রণে নাজেহাল মোদি সরকার। এই পরিস্থিতিতে হয়রানি শুধুই সাধারণ মানুষের। দেশের অর্থনৈতিক...