Thursday, March 19, 2026

‘ঝরা পালক’: ব্রাত্যর অভিনয়ে অন্য মাত্রা পেয়েছে কবির চরিত্র

Date:

Share post:

পরিচালক সায়ন্তন মুখোপাধ্যায় (Sayantan Mukherjee) কবি জীবনানন্দ দাশকে (Jibananda Das) নিয়ে তৈরা করেছেন ছবি ‘ঝরা পালক’ (Jhara palok)। কবির চরিত্রে অভিনয় করেছেন ব্রাত্য বসু (Bratya Basu)। কবিপত্নী লাবণ্য হয়েছেন জয়া এহসান (Jaya Ahesan)। ‘ঝরা পালক’ ছবিতে প্রথমবার জুটি বেঁধেছেন এই দুই তারকা। ২৭ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বুধবার প্রদর্শিত হল ছবিটি।

দীর্ঘদিন পর ফের পর্দায় দেখা গেল ব্রাত্য বসুকে। ‘ঝরা পালক’ ছবিটি নিয়ে যে দর্শক উচ্ছ্বসিত। ২০১৭ সালের শেষ দিকে শুটিং শুরু হয়েছিল এই ছবির। নানা কারণে বারবার পিছিয়েছে ছবির মুক্তি। তারপরে করোনার কারণে সিনেমা হল পর্যন্ত পৌঁছতে পারেনি ‘ঝরা পালক’। অবশেষে সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। তার আগে Kiff-এ দেখানো হল ছবিটি।

জীবনানন্দের ভূমিকায় ব্রাত্য বসুর সাবলীল অভিনয় চরিত্রটিকে জীবন্ত করে তুলেছে। একঝলক দেখা গিয়েছে কবি কাজি নজরুল ইসলামের একটি চরিত্রও। সাদাকালো ফ্ল্যাশব্যাকের পাশাপাশি রঙিন চরিত্রও রয়েছে ছবিতে। ব্রাত্যর অভিনয়ে অন্য মাত্রা পেয়েছে কবির চরিত্র।

জীবনানন্দ দাশের লেখা প্রথম কাব্যগ্রন্থ ‘ঝরা পালক’। তা থেকে অনুপ্রাণিত হয়েই ছবির নামকরণ করা হয়েছে। আর পাঁচটা বায়োপিকের মতো নয় এই ছবি। সিনেমাকে ক্যানভাসের মতো ব্যবহার করে কবির জীবন,তাঁর ভাবনা, দুঃখ-যন্ত্রণা, আবেগ এবং তাঁকে ঘিরে থাকা মানুষজনের কাহিনি ফুটিয়ে তুলেছেন পরিচালক।

 

 

Related articles

ফের ভারত-পাকিস্তান পারমাণবিক সংঘাতের সম্ভাবনা! চাঞ্চল্যকর মার্কিন রিপোর্ট প্রকাশ্যে 

ভারত এবং পাকিস্তানের মধ্যে যে কোনও মুহূর্তে পারমাণবিক সংঘাত (India Pakistan Nuclear Conflict) তৈরি হতে পারে, সম্ভাবনার কথা...

অঘোষিত জরুরি অবস্থা: আমলাদের রদবদল নিয়ে ফের কমিশনকে নিশানা মমতার

নির্বাচন ঘোষণার রাত থেকে আমলাদের সরিয়ে দিচ্ছে কমিশন। একে আগেই “মধ্যরাতে গুপ্ত তাণ্ডব” বলে তীব্র আক্রমণ করেন তৃণমূল...

আইপিএলের আগে কার্তিকের পরিবারে সুখবর, নবজাতককে আদরে ভরালেন কোহলি

আইপিএল শুরুর আগে সুখবর আরসিবি শিবিরে। তৃতীয় সন্তানের পিতা হলেন বিরাট কোহলিদের দলের ব্যাটিং কোচ দীনেশ কার্তিক (Dinesh...

আর জি কর আন্দোলনে গেরুয়া যোগে সিলমোহর, পানিহাটিতে বিজেপির সম্ভাব্য প্রার্থী অভয়ার মা!

এতদিনে ঝুলি থেকে বেড়াল বেরল। আর জি করের তরুণী চিকিৎসক-পড়ুয়ার নৃশংস ধর্ষণ-খুনের প্রতিবাদে বিরোধীদের রাজনৈতিক উস্কানির অভিযোগ ছিল...