Saturday, June 27, 2026

পুলিশের গাফিলতিতে মুখ পুড়েছে সরকারের: রামপুরহাট-হাঁসখালি নিয়ে চরম ক্ষোভপ্রকাশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

রামপুরহাটের (Rampuhat) বগটুইয়ের ঘটনা ঘটেছে পুলিশের গাফিলতিতে। এতে মুখ পুড়েছে রাজ্য সরকারের। বুধবার, নবান্নে জেলাগুলির সঙ্গে প্রশাসনিক বৈঠকে চরম ক্ষোভপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বীরভূমের (Birbhum) পুলিশ সুপারকে এই বিষয় নিয়ে ভর্ৎসনা করেন তিনি।


মুখ্যমন্ত্রী বলেন, পুলিশের গাফিলতির দায় সরকার কেন নেবে? তিনি স্পষ্ট জানান, “বগটুইয়ের ঘটনার জন্য আমরা মর্মাহত, পুলিশের জন্য সরকারের মুখ পুড়েছে।“ হাঁসখালির ঘটনা কীভাবে ঘটল? খোঁজ রাখেননি আইসি। ডিএসপি যদি ঘটনাস্থলে যেতেন তাহলে রামপুরহাটের ঘটনা ঘটত না- মন্তব্য মমতার।

রামপুরহাটের মৃতদের পরিবারের একজনকে চাকরি ও অর্থ সাহায্য করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী বলেন, এই সাহায্যকে অনেক ‘ঘুষ’ বলে কটাক্ষ করেছে। এর তীব্র প্রতিবাদ করে মুখমন্ত্রী বলেন, “এটা গোপনে দেওয়া হয়নি, যে এটাকে ‘ঘুষ’ বলে হবে। আমার থেকে চাকরি দিয়েছি।“ তিনি বলেন, উন্নাও-হাথরাসের মতো ঘটনায় পাশে দাঁড়ায়নি যোগী সরকার, কিন্তু বাংলা আক্রান্তদের পাশে দাঁড়িয়েছে।

তবে, পুলিশের প্রতি সাফ বার্তা মুখ্যমন্ত্রীর- পুলিশের কাজের জন্য যেন সরকারকে অপদস্ত না হতে হয়। পুলিশকে অ্যাক্টিভ হতে হবে। চোখ, কান খোলা রেখে কাজের পরামর্শ দেন মমতা। বসে থেকে নয় পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের থানায় পরিদর্শন করতে হবে। শুধু গাড়ি করে ঘুরলে চলবে না, হাঁটতে হবে। এদিনের বৈঠক থেকে রাজ্যের পুলিশ-প্রশাসনকে দায়িত্বশীল ভূমিকা নিতে নির্দেশ দেন মমতা।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...