Tuesday, June 9, 2026

তীব্র দহন, ২ মে থেকে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানে গরমের ছুটি: জানলেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

তীব্র গরমে হাঁসফাঁস রাজ্যবাসী। উত্তরের তুলনায় দক্ষিণের অবস্থা বেশি কাহিল। এই পরিস্থিতিতে রাজ্যের স্কুলগুলিতে গরমের ছুটি ১৫ দিনের এগিয়ে আনা হল। ২ মে থেকেই রাজ্যের স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে গরমের ছুটির কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার, নবান্নে (Nabanna) প্রশাসনিক বৈঠক থেকে এই বিষয়ে স্কুল শিক্ষা দফতরকে প্রয়োজনীয় পদক্ষেপ করতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক বৈঠকের মধ্যেই মমতা বলেন, “ছোটদের স্কুল থেকে ফিরতে খুবই কষ্ট হচ্ছে। সেই কারণে তাই আপনারা দেখুন গরমের ছুটি যাতে ২ মে থেকে চালু করে দেওয়া যায়।“ ১৫ থেকে ২০ জুন পর্যন্ত বন্ধ থাকবে বলে জানান মুখ্যমন্ত্রী। এবিষয়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলির সঙ্গেও কথা বলতে বলেন মমতা।

প্রচণ্ড গরমের স্কুলের গরমের ছুটি এগিয়ে আনা হবে কি না সে বিষয়ে জল্পনা চলছিল। মঙ্গলবার, বিকাশ ভবনে প্রয়োজনে গরমের ছুটি এগিয়ে আনার কথা বলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। বুধবার, মুখ্যমন্ত্রী জানালেন, ২ মে থেকেই রাজ্যের শিক্ষা প্রতিনষ্ঠানগুলিতে গরমের ছুটি পড়ে যাক সেটাই তিনি চান। এবিষয়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলির সঙ্গেও কথা বলতে বলেন মমতা।

 

Related articles

তোলাবাজি-হুমকির অভিযোগে গ্রেফতার সব্যসাচী!

নির্বাচনের তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর থেকেই একের পর এক নেতা-প্রাক্তন মন্ত্রীদের গ্রেফতারির খবরের মাঝে এবার তোলাবাজি- খুনের...

সত্যতা যাচাই না করে ‘ভুয়ো খবর’ ছড়ানোয় মিডিয়াকে হুঁশিয়ারি মিমির! 

আদালতে হাজিরা ও গ্রেফতারির ভুয়ো খবর ছড়ানোয় এবার মিডিয়ার একাংশের বিরুদ্ধে গর্জে উঠলেনা প্রাক্তন সাংসদ -অভিনেত্রী মিমি চক্রবর্তী...

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...