Saturday, April 4, 2026

Bangaon : এবার দুর্নীতিদমন শাখার জালে বনগাঁ দমকলের ওসি

Date:

Share post:

দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদ, একাধিক দুর্নীতির অভিযোগ- এবার কড়া হল রাজ্য পুলিশের দুর্নীতিদমন শাখা (State police anti corruption branch)। গ্রেফতার করা হল উত্তর ২৪ পরগনার বনগাঁর (Bangaon)দমকল কেন্দ্রের (Fire Station)ওসিকে। তাঁর সম্পত্তির মোট পরিমান আয়ের সাথে মোটেই সঙ্গতিপূর্ণ নয়, তাই এবার দমকলের ওসি দেবাশিস হালদারকে (Debasish Haldar)গ্রেফতার করা হল।

মুখ্যমন্ত্রী বরাবরই বলেছেন দুর্নীতিকে কোনওভাবেই রেয়াত করা হবে না। বেআইনি কিছু দেখলেই সঙ্গে সঙ্গে পুলিশকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। অভিযোগ পেয়েই তদন্ত করে প্রতারণার অভিযোগে বনগাঁর দমকলের ওসিকে গ্রেফতার করল রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখা। সূত্রের খবর এর আগেও একাধিক বার দেবাশিস হালদারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছিল। ফায়ার লাইসেন্স পাইয়ে দেওয়ার নামে প্রলোভন দেখিয়ে এলাকাবাসীকে প্রভাবিত করতেন অভিযুক্ত ওসি দেবাশিস হালদার। তাঁর দিকে নজর ছিল রাজ্য পুলিশের দুর্নীতিদমন শাখার (State police anti corruption branch)। অগাধ সম্পত্তি অথচ তাঁর কর্মসূত্রে যা আয় তার সাথে কিছুতেই মিল খাচ্ছে না। এরপর বুধবারই দেবাশিসকে রাজ্য পুলিশের দুর্নীতিদমন শাখার তরফ থেকে কলকাতায় নিজেদের দফতরে তলব করা হয়। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। তখনই দেবাশিসের বক্তব্যে অসঙ্গতি পান কর্মরত অফিসাররা। তাঁর বিরুদ্ধে বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকা আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে। এরপরই বৃহস্পতিবার তাঁকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য দেবাশিস হালদার এর আগে ডায়মন্ড হারবার দমকল কেন্দ্রের ওসি ছিলেন। সেই সময়ও তাঁর বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে। সম্প্রতি ৬ মাসের জন্য তিনি সাসপেন্ডও হয়েছিলেন। সাসপেনশনের মেয়াদ কাটিয়ে কয়েকদিন আগেই তিনি চাকরিতে যোগ দেন। ২০১৮তে তিনি বনগাঁতে বদলি হয়ে যান। তাঁর স্ত্রী এবং কন্যা ডায়মন্ড হারবারের কোয়ার্টারে ছিলেন। সেখানে তল্লাশি চালান দুর্নীতিদমন শাখার আধিকারিকরা। সেখান থেকে বেশ কিছু নথিপত্র উদ্ধার হয় আপাতত সবটাই খতিয়ে দেখা হচ্ছে বলেই পুলিশ সূত্রে খবর। ডায়মন্ড হারবারের সম্পত্তি নিয়ে সন্দেহ হওয়ায় আগেই রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখার আধিকারিকেরা মামলা দায়ের করেছিলেন বলেই জানা যায়। সেই মামলার সূত্র ধরেই ২বছর আগে থেকে তল্লাশি শুরু হয়, অবশেষে গ্রেফতার।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...