Monday, April 6, 2026

জাহাঙ্গিরপুরীতে হিংসার মাস্টারমাইন্ড গ্রেফতার তমলুকে

Date:

Share post:

দিল্লির জাহাঙ্গিরপুরী হিংসার ঘটনায় এবার পুলিশের জালে মূলচক্রী। আজ, বৃহস্পতিবার বিকেলে দিল্লি পুলিশের একটি বিশেষ টিম গোপন সূত্রে খবর পেয়ে পূর্ব মেদিনীপুরের তমলুক থেকে মাস্টারমাইন্ড ফরিদ শেখ ওরফে নিতুকে গ্রেফতার করে। তমলুকে কাকার বাড়িতে গা ঢাকা দিয়েছিল সে। এই নিতুর বিরুদ্ধে হনুমান জয়ন্তীর শোভাযাত্রাকে কেন্দ্র করে হিংসায় মদত দেওয়ার অভিযোগ ছিল। ঘটনার তদন্তে নেমে পুলিশের কাছে নিতুর নাম উঠে আসে। তারপর থেকেই বেপাত্তা ছিল সে। গ্রেফতারের পর তাকে এদিনই দিল্লি নিয়ে যাওয়া হয়েছে বলে খবর।

সম্প্রতি, হনুমান জয়ন্তীর শোভাযাত্রাকে কেন্দ্র করে দিল্লির বাঙালি অধ্যুষিত জাহাঙ্গিরপুরী এলাকায় হিংসা ছড়ানোর ঘটনায় দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ থেকে ব্যাপক সংঘর্ষ হয়। এই ঘটনায় অভিযুক্ত হিসেবে বেশ কয়েকজনের নাম উঠে আসে। যাদের সঙ্গে কোনও না কোনওভাবে বাংলার যোগ রয়েছে।

আরও পড়ুন:দল যে কেউ করতে পারে, কিন্তু দুষ্কৃতীদের রেয়াত নয় : কড়া বার্তা অসিতের

উল্লেখ্য, এর আগে সুখেন সরকার, সুরেশ সরকার, ঘটনার অন্যতম ‘মাস্টারমাইন্ড’ মহম্মদ আসলামের সঙ্গেও বাংলার যোগ ছিল। অবশেষে গ্রেফতার জাহাঙ্গিরপুরী হিংসার মূল অভিযুক্ত ফরিদ ওরফে নিতু।




Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...