Friday, April 3, 2026

Weather Forecast: বৈশাখে পুড়ছে বাংলা, শীঘ্রই বৃষ্টি, জানাল আবহাওয়া দফতর

Date:

Share post:

তীব্র গরমে হাঁসফাঁস করছে দক্ষিণবঙ্গ। বৈশাখের দাবদাহে রীতিমত পুড়ছে বাংলা। চাতক পাখির মতো বৃষ্টির আশায় দিন গুণছে মানুষ। চারিদিকে জলের হাহাকার, চাষের জমিতেও খরা। এমতাবস্থায় সুখবর দিল আলিপুর আবহাওয়া দফতর। খুব তাড়াতাড়িই বৃষ্টিতে ভিজবে বাংলা বলে পূর্বাভাস।


আরও পড়ুন:Accident: সাতসকালেই শহরে ভয়াবহ দুর্ঘটনা, গুরুতর জখম চালক

আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, ধীরে ধীরে রাজ্যে ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে। শুক্রবার থেকে আবহাওয়া বদল ঘটবে। সপ্তাহান্তে জোর বৃষ্টি হবে।অর্থাৎ শনিবার থেকে পশ্চিমের জেলাগুলি বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজতে পারে। যদিও বৃষ্টি না হাওয়া পর্যন্ত আশঙ্কায় তিলোত্তমাবাসী।

একেবারে উলটো ছবি উত্তরবঙ্গে। সেখানে অধিকাংশ জেলায় গত কয়েকদিন ধরে অনবরত বৃষ্টি চলছে। তবে ছিটেফোঁটা বৃষ্টিরও দেখা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। প্রায় দু’মাস বৃষ্টি নেই দক্ষিণবঙ্গে। গত কয়েকদিন ধরেই দক্ষিণবঙ্গের জেলায়-জেলায় অসহনীয় পরিস্থিতি।

বৃহস্পতিবার কলকাতার তাপমাত্রা ৪০ ছুঁইছুঁই। কলকাতার বেশ কিছু অংশে বিক্ষিপ্তভাবে মেঘ থাকলেও তা থেকে পরিস্থিতি আরও অসহনীয় হয়ে উঠবে। গরমে গলদঘর্ম দশায় নাজেহাল পরিস্থিতি হবে শহরবাসীর। বৃহস্পতিবার দুই দিনাজপুর ও মালদহের একাংশেও তাপপ্রবাহের আশঙ্কা থাকছে। তবে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বৃহস্পতিবারও বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।

Related articles

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...