Monday, June 8, 2026

অসুস্থ কিংবদন্তী অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়, ভর্তি হাসপাতালে

Date:

Share post:

অসুস্থ কিংবদন্তী অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়। তাঁর বয়স ৮০ বছর। শুক্রবার আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি। আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে চারুলতাকে। চলছে স্বাস্থ্য পরীক্ষা।

আরও পড়ুন:Weather Forecast: তাপপ্রবাহ থেকে শীঘ্রই মুক্তি! আজই কী কালবৈশাখী?

হাসপাতাল সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই অ্যানিমিয়ায় ভুগছিলেন অভিনেত্রী। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর শরীরে শর্করার পরিমাণও বেশি রয়েছে। এছাড়া বার্ধক্যজনিত নানান শারীরিক সমস্যাও রয়েছে অভিনেত্রী। শুক্রবার আচমকাই অসুস্থবোধ করেন তিনি। এরপরই তাঁকে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন চিকিৎসক।


জানা গেছে, কিংবদন্তী অভিনেত্রীর সামান্য শ্বাসকষ্ট রয়েছে। ইতিমধ্যেই তাঁর ইসিজি করার সিদ্ধান্ত নিয়েছে চিকিৎসকেরা।  আপাতত, চিকিৎসকদের কড়া নজরে রয়েছেন মাধবী মুখোপাধ্যায়।তাঁর অন্য কোনও শারীরিক সমস্যা রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

হাসপাতাল সূত্রে খবর, আপাতত তিনি মেডিসিন বিভাগের চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন। কেন তিনি দুর্বল এবং অসুস্থ বোধ করছেন জানতে বেশ কিছু পরীক্ষার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। সে গুলি করানো হচ্ছে। পরীক্ষার রিপোর্ট দেখেই চিকিৎসা পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।পরিবার সূত্রে জানা গেছে, সব ঠিক থাকলে রবিবারই তাঁকে বাড়ি ফিরিয়ে নেওয়া হবে।

Related articles

বিধানসভার পরে লোকসভাতেও ভাঙন! কাকলিকে মুখ্য সচেতক করে স্পিকারকে চিঠি ‘তৃণমূল ব্লক’-এর

রাজ্য বিধানসভার পরে লোকসভা। ভাঙন ধরল তৃণমূলে (TMC)। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

জেনে নিন সপ্তাহের শুরুর দিন বাজারে পেট্রোল- ডিজেলের দাম কত হল

সপ্তাহের শুরুতেই আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল-ডিজেলের নতুন দাম জারি করেছে সরকারি তেল বিপণন...

ইডির গ্রেফতারি নিয়ে চ্যালেঞ্জ সুজিত বসুর! ধাক্কা হাইকোর্টে

পুর নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে (Sujit Bosu) গ্রেফতার করেছিল ইডি। সেই গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে...

রাজ্য পুলিশের শীর্ষ মহলে বিরাট রদবদল, ১৭৯ IPS-এর বদলি

নতুন সরকার গঠনের পর রাজ্যে একসঙ্গে ১৭৯ IPS-এর বদলি। ১২ পুলিশ সুপারকে বদল করা হল। বদলি ডায়মন্ড হারবারার,...