Tuesday, March 17, 2026

দেশের অন্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গ অনেক ভাল আছে, অশান্তি বাধানোর চেষ্টা করে লাভ নেই : কুণাল

Date:

Share post:

আইনজীবী সংগঠন তো আইনের কথা বলবেন। আদালতে যাবেন। বিচারকদের কাছে যাবেন।    একটা সংগঠন কতটা রাজনৈতিকভাবে দেউলিয়া হলে তাদের সংগঠনের আইনজীবীরা মাঠে ঘাটে ঘুরে বেড়ান।’ বক্তা তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ।  বাংলায় ৩৫৬ ধারা জারির দাবিতে শুক্রবার দিল্লিতে রাষ্ট্রপতির কাছে দরবার করেন বিজেপির আইনজীবী সংগঠন। বাংলায় রাষ্ট্রপতি শাসনের দাবি নিয়ে বিজেপির আইনজীবী সংগঠন এদিন দিল্লির ইন্ডিয়া গেট -এ মিছিলও করেছেন। এই প্রেক্ষিতেই তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ এদিন এই মন্তব্য করেছেন।

স্বারাষ্টমন্ত্রী অমিত শাহের বঙ্গ সফর নিয়েও এদিন মন্তব্য করেছেন কুণাল ঘোষ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন কুণাল বলেন, অমিত শাহ বাংলায় আসছেন, কেন আসছেন তা তাদের দল বুঝবে। আমাদের এ নিয়ে ভাবার কোনো কারণ নেই।  দেশের অন্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গ অনেক ভাল আছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে  রাজ্যজুড়ে উন্নয়ন চলছে। পাহাড় শান্ত র‍য়েছে। জঙ্গলমহল শান্ত রয়েছে। এখানে অশান্তি বাধানোর চেষ্টা করে কোনো লাভ নেই। এটা নিশ্চয় অমিত শাহ জানেন। অমিত শাহ নিশ্চয় এটাও জানেন যে বালিগঞ্জ এবং আসানসোল  উপনির্বাচনে বিজেপি কীভাবে গোহারান হেরেছে। এদিন বিজেপির গোষ্ঠীকোন্দল নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি কুণাল। কুণাল বললেন,’ অমিত শাহ এখানে এসে কাদের সঙ্গে দেখা করবেন? নব্য বিজেপি, আদি বিজেপি, তৎকাল বিজেপি -এতগুলো গোষ্ঠীতে বিভক্ত তাঁর নিজের দল। এখন তো আবার শুনছি দিলীপ বিজেপি আর সুকান্ত বিজেপির মধ্যে রীতিমত টক্কর চলছে, কোন পক্ষ আগে অমিত শাহের দেখা পাবেন তা নিয়ে। ‘

spot_img

Related articles

ট্রান্সজেন্ডার সংশোধনী বিল নিয়ে উদ্বেগ, NALSA রায়ের পক্ষে সরব যুব সমাজ

ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের (Transgender Rights) সদস্য ও বিভিন্ন নাগরিক সমাজ সংগঠন ট্রান্সজেন্ডার পার্সনস (প্রোটেকশন অফ রাইটস) অ্যাক্ট, ২০১৯–এর প্রস্তাবিত...

পিছিয়ে গেল মিনি ডার্বি, মোহনবাগানে ফের চোটের উদ্বেগ

ঈদের কারণে পিছিয়ে দেওয়া হল আইএসএলের(ISL) মিনি ডার্বি। ইস্টবেঙ্গল(East Bengal )বনাম মহামেডান(Mohamedan ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২৩ মার্চ।...

তৃণমূলের তালিকায় সাংবাদিকতা জগতের ২ প্রার্থী কুণাল ও দেবদীপ

অনেক কঠিন সময়ে ক্ষুরধার যুক্তি দিয়ে দলের হয়ে লড়েন। নানা ঘাত-প্রতিঘাত সত্ত্বেও ছাড়েননি মমতা-অভিষেকের হাত। রাজ্যসভার সাংসদের পর...

গ্রেফতার করেও কেন্দ্রের সরকারের স্বৈরাচারী বাধা! জেলের কাহিনী শোনালেন সোনম

দেশের শান্তি নষ্ট করার চেষ্টা। বিদেশি এজেন্টের সঙ্গে যোগাযোগ। লাদাখকে অশান্ত করার চেষ্টা। এরকম হাজারো মামলা তাঁর বিরুদ্ধে...