Saturday, June 27, 2026

বিতর্কিত আফস্পা আইন প্রত্যাহারের আশ্বাস প্রধানমন্ত্রী মোদির

Date:

Share post:

সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা (AFSPA) প্রত্যাহারের দাবিতে দীর্ঘ দিন ধরেই আন্দোলন জারি রয়েছে উত্তর-পূর্ব ভারতে। আবার সেই বিতর্কিত আইন প্রত্যাহারের আশ্বাস দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। শুক্রবার অসমের(Assam) কার্বি আংলংয় জেলার ডিফুতে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী জানালেন, উত্তর-পূর্বের রাজ্যগুলিতে হিংসার ঘটনা অনেকটাই কমে গিয়েছে তাই আফস্পা তুলে নেওয়ার চেষ্টা করা হচ্ছে।

এদিন অসমের ডিফুতে এক সরকারি অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, “বিজেপি সরকার ক্ষমতায় আসার পর গত ৮ বছরে উত্তর-পূর্বের রাজ্যগুলিতে হিংসা ও নাশকতার ঘটনা প্রায় ৭৫ শতাংশ কমে গিয়েছে। উত্তর-পূর্বে শান্তি ফিরে আসায় কেন্দ্রীয় সরকার পর্যায়ক্রমে আফস্পা প্রত্যাহারের চেষ্টা করছে।”

আরও পড়ুন:দেশের অন্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গ অনেক ভাল আছে, অশান্তি বাধানোর চেষ্টা করে লাভ নেই : কুণাল

উল্লেখ্য, উপদ্রুত এলাকা হিসেবে চিহ্নিত করে নয়ের দশকে উত্তর-পূর্বের বেশকিছু রাজ্যে আফস্পা চালু করেছিল কেন্দ্রীয় সরকার। এরপর থেকে সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা আফস্পা প্রত্যাহারের দাবি তোলেন স্থানীয়রা। স্থানীয় সাধারণ নাগরিকদের অভিযোগ নিরাপত্তার নামে সেনাবাহিনী তাঁদের উপর অকথ্য অত্যাচার চালায়। যদিও এখনও প্রতি ৬ মাস অন্তর অন্তর এই আফস্পার মেয়াদ বৃদ্ধি করে কেন্দ্র। গত বছর সেনার গুলিতে ১৩ জন নাগরিকের মৃত্যুর পর আফাস্পা প্রত্যাহারের দাবিতে আন্দলন তীব্র হয়ে ওঠে। এবার সেই আইন প্রত্যাহারের বিষয়ে সদর্থক ইঙ্গিত দিলেন খোদ প্রধানমন্ত্রী।




Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...