Saturday, June 27, 2026

Bihar: ছেলেকে ছাড়াতে পুলিশ অফিসারকে ম্যাসাজ করলেন মা

Date:

Share post:

সন্তানকে রক্ষা করতেই মা সব সময় এগিয়ে আসেন। এক্ষেত্রেও তাই হল। তবে ছেলেকে মুক্ত করাতে গিয়ে এমন ঘটনা ঘটলো মায়ের সাথে, যার জেরে সমালোচনার মুখে বিহারের পুলিশ(Bihar police)। জেলে বন্দী ছেলে, থানায় গিয়ে পুলিশ অফিসারের কাছে অনুনয়-বিনয় করলেন মা। শেষমেষ মিলল মুক্তির আশ্বাস কিন্তু তার জন্য শর্ত হিসেবে তাঁকে ম্যাসাজ করতে হল ওই আধিকারিককে! বিহারের (Bihar) এমনই এক ঘটনার ভিডিও ভাইরাল (Viral video) হতেই বিপাকে অভিযুক্ত অফিসার।

ঘটনাটি বিহারের সহর্সা জেলার। অভিযুক্ত অফিসারের নাম শশীভূষণ সিনহা। তিনি নৌহাট্টা থানার সিনিয়র আধিকারিক। সম্প্রতি ভাইরাল হয়েছে তাঁর এক ভিডিও। সেই ৩ সেকেন্ডের ভিডিওয় দেখা গেছে ঊর্ধ্বাঙ্গ অনাবৃত করে পুলিশ আধিকারিক বসে রয়েছেন থানায়। তাঁকে ম্যাসাজ করে দিচ্ছেন এক মহিলা। সেই সময় এক আইনজীবীর সঙ্গে ফোনে কথা বলতে দেখা যাচ্ছে ওই অফিসারকে। ভাইরাল হওয়া ভিডিওটির সত্যতা যাচাই করে নি এখন বিশ্ববাংলা সংবাদ। তবে ঘটনা জানাজানি হতেই ওই পুলিশ আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে বলে বিহার পুলিশ সূত্রে খবর।

প্রবল গরমের পর স্বস্তি, দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড়বৃষ্টি

ভাইরাল হওয়া ভিডিওতে ওই অফিসারকে বলতে শোনা যায়, ”এই মহিলা গরিব, অভাবী… কত টাকা পাঠাব আমি? আমরা একটা খামে করে সেই টাকা পাঠিয়ে দেব। দু’জন মহিলা তাঁদের আধার কার্ড নিয়ে আপনার কাছে যাবেন। আমি সোমবার টাকা পাঠাব মোবাইলে দেওয়া ঠিকানাটায়। পাপ্পু বাবু, আমি আপনাকে অনুরোধ করছি।” ভিডিওতে আরেক মহিলাকে দেখা যায় পাশে বসে থাকতে। ভিডিওটি ভাইরাল হওয়ার পরই বিতর্ক দানা বাঁধে। এরপরই তড়িঘড়ি অভিযুক্ত অফিসারকে সাসপেন্ড করে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত অফিসার।

Related articles

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...

অনুপমের সামনে কান ধরলেন রূপা! “ধরা পড়ে গেছেন” মন্তব্য বলিউড অভিনেতার

প্রায় আড়াই দশক পর টলিউডের সঙ্গে যুক্ত হচ্ছেন বলিউড অভিনেতা অনুপম খের (Anupam Kher)। তাঁর প্রযোজনায় তৈরি হতে...

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...