Sunday, June 28, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) সন্তোষ ট্রফির ফাইনালে বাংলা। শুক্রবার  সেমিফাইনালে মণিপুরকে  ৩-০ গোলে হারিয়ে দিল রঞ্জন ভট্টাচার্য্যের দল। ফাইনালে বাংলার প্রতিপক্ষ আয়োজক কেরল। বাংলার হয়ে গোল গুলি করেন সুজিত সিং, ফারদিন আলি মোল্লা এবং দিলিপ ওরাও।

২) ব্যাডমিন্টনের এশিয়া চ্যাম্পিয়নশিপের শেষ চারে পৌঁছলেন পিভি সিন্ধু । কোয়ার্টার ফাইনালে সিন্ধু হারালেন চিনের হি বিংজিয়াও-কে। ম‍্যাচের ফলাফল ২১-৯, ১৩-২১, ২১-১৯ ।

৩) আড়াই বছর জেল হল প্রাক্তন টেনিস তারকা বরিস বেকারের । সম্পত্তি গোপন এবং কর ফাঁকি দেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন তিনি। মোট চারটি অভিযোগ রয়েছে বেকারের বিরুদ্ধে। সেই মামলার রায় ঘোষণা হল শুক্রবার।

৪) ইতিহাস তৈরি করলেন বাংলার সাঁতারু সায়নী দাস। শুধু ভারতের মধ্যেই নয় এশিয়া মহাদেশের প্রথম মহিলা সাঁতারু হিসাবে মার্কিন মুলুকের মলোকাই চ্যানেল জয় করলেন তিনি। এরফলে আরও একটি নতুন রেকর্ড গড়ে ইতিহাসের পাতায় জায়গা করে নিলেন কালনার এই মেয়ে।

৫) বৃহস্পতিবার রাতে আইপিএলের ম‍্যাচে দিল্লি ক‍্যাপিটালসের কাছে ৪ উইকেটে হারে কলকাতা নাইট রাইডার্স । ম‍্যাচ হারলেও, দিল্লির বিরুদ্ধে খেলতে নেমে অনন্য নজির গড়েন নাইট বোলার সুনীল নারীন। আইপিএলে প্রথম কোনও বিদেশি স্পিনার হিসাবে দেড়শো উইকেট নিলেন তিনি।

আরও পড়ুন:ব্রেকফাস্ট নিউজ : breakfast news

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...