Saturday, April 4, 2026

গুজরাতের বন্দর থেকে উদ্ধার হল ৪৫০ কোটি টাকার মাদক

Date:

Share post:

গুজরাতের পিপাভাব বন্দর থেকে শুক্রবার গভীররাতে উদ্ধার হল প্রায় ৪৫০ কোটি টাকার মাদক । সুতোর বান্ডিলের মধ্যে লুকিয়ে মাদক পাচার করা হচ্ছিল বলে অভিযোগ। গুজরাতের জঙ্গি দমন শাখা ও ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স যৌথভাবে অভিযান চালিয়ে মাদক উদ্ধার করেছে।

গোয়েন্দাদের কাছে দীর্ঘদিন ধরেই খবর ছিল গোপনে কোটি কোটি টাকার মাদক পাচার হয়ে যাচ্ছে। কিন্তু কীভাবে তা হচ্ছে তা কিছুতেই ধরা যাচ্ছিল না । অবশেষে শুক্রবার জাহাজের একটি বিশাল আকৃতির কন্টেনারে থাকা জিনিসপত্র দেখে সন্দেহ হয় গোয়েন্দাদের । বিশাল একটি শিপিং কন্টেনারে সুতোর বান্ডিলের মধ্যে পাকানো অবস্থায় রাখা ছিল কোটি কোটি টাকার মাদক। এই শিপিং কন্টেনার ইরান থেকে এসেছে বলে জানা গিয়েছে । যদিও কারা এই মাদক পাচার করছিল বা এই মাদক কোথায় যাচ্ছিল তা এখনো জানা যায়নি।

 

 

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...