Tuesday, June 23, 2026

কোভিডের ধাক্কা সামলাতে লাগবে আরও ১২ বছর : রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

Date:

Share post:

দু-এক বছর নয়, অন্তত ১২ বছর সময় লাগবে কোভিডের ঢেউয়ের ধাক্কায় বেহান হয়ে যাওয়া অর্থনীতি সামলাতে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সাম্প্রতিক সমীক্ষায় এই তথ্য জানা গিয়েছে। রিজার্ভ ব্যাঙ্কের মতে করোনা অতিমারির দরুণ অর্থনীতিতে যে বিরাট পরিমাণ ক্ষতির সৃষ্টি হয়েছে তা পুরোপুরি পূরণ হতে ২০৩৪- ৩৫ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। যদি না তার মাঝখানে ফের আবার করোনা অতিমারি আকারে ফিরে আসে বিশ্বজুড়ে।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মতে করোনার জেরে কৃষিক্ষেত্রে সরাসরি তেমন প্রভাব না পড়লেও পর্যটন- সহ অন্য বহু ক্ষেত্রে মারাত্মক প্রভাব পড়েছে। ফলে বহু সংস্থায় কর্মসঙ্কট দেখা দিয়েছে। কাজ হারিয়েছেন বহু মানুষ। বহু মধ্যবিত্ত সংসারে চূড়ান্ত অর্থ সঙ্কট দেখা দিয়েছে । স্বাভাবিকভাবেই এর প্রভাব গিয়ে পড়েছে অর্থনীতিতে। এই ধাক্কা বিশ্ব এখনো কাটিয়ে উঠতে পারেনি। আবার এরই মাঝে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সেই সঙ্কট আরো বাড়িয়ে তুলেছে। বিশ্বজুড়ে পেট্রোপণ্যের দাম লাগামহীনভাবে বাড়তে শুরু করেছে। হু হু করে দাম বাড়ছে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের । ফলে মধ্যবিত্ত গৃহস্থের নাভিশ্বাস ওঠার জোগাড়।

খুব স্বাভাবিকভাবেই সংসার খরচের খাতে কম টাকা থাকছে। শ্রমিকেরা শহর থেকে গ্রামে ফিরেছেন। বাজারে কেনাকাটা কমেছে। ফলে আর্থিক বৃদ্ধির গতিপথ ক্রমশই নিচের দিকে ঝুঁকে পড়েছে। তবে আরবিআই জানিয়েছে, আপাতত দেশের আর্থিক বৃদ্ধি ৬.৫ থেকে ৮.৫ শতাংশের মধ্যেই থাকবে। যদিও তা নির্ভর করছে অর্থনীতিতে একগুচ্ছ সংস্কারের উপরে।

 

Related articles

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...

জেনে নিন মঙ্গলবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...