Monday, June 22, 2026

ধর্মীয় ক্ষেত্রে অযাচিত হস্তক্ষেপ নয়: লাউডস্পিকার ইস্যুতে স্পষ্ট বক্তব্য নীতীশের

Date:

Share post:

ধর্মীয়স্থানে লাউডস্পিকার(LaudSpeaker) ব্যবহারকে কেন্দ্র করে বিতর্ক জারি রয়েছে গোটা দেশে। বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলিতে ধর্মীয়স্থানে লাউডস্পিকার ব্যবহারের উপর ইতিমধ্যেই জারি হয়েছে নির্দেশিকা। বিহারেও বিজেপির জোট সরকারে এই নিয়ম লাগুর দাবি উঠেছে। তবে এই দাবি যে বিহারে(Bihar) মানা হবে না এদিন স্পষ্টভাবে তা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার(Nitish Kumar)।

সম্প্রতি নীতীশ কুমারকে লাউডস্পিকার ইস্যুতে প্রশ্ন করা হলে তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, “এটা সম্পূর্ণ ফালতু একটি বিষয়। যে যেভাবে চায় সে সেভাবে চলুক। সবার নিজস্ব ইচ্ছা রয়েছে, এবং এই বিষয়ে বিপদের কোনওরকম সম্ভাবনা নেই। ধর্মীয় ক্ষেত্রে বিহার সরকার কোনওরকম অযাচিত হস্তক্ষেপ করবে না।” প্রসঙ্গত, নীতীশের মন্ত্রিসভার একাধিক বিজেপি নেতা তথা মন্ত্রী এই লাউডস্পিকার বন্ধ করার দাবিতে সরব হয়েছেন। এই পরিস্থিতিতে নীতীশের এই মন্তব্য যে বেশ তাৎপর্যপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুন:রাজ্যের ১১৩২টি গ্রাম পঞ্চায়েতে তৈরি হচ্ছে কঠিন বর্জ্য ব্যবস্থাপন প্রকল্প

উল্লেখ্য, সম্প্রতি লাউডস্পিকার ইস্যুতে বিজেপি নেতা তথা বিহার মন্ত্রিসভার সদস্য জনক রাম জানিয়েছিলেন, “দেশের আইনের চেয়ে বড় কোনও ধর্ম হতে পারে না। রাজ্যেও আইনের শাসন। ফলে উত্তরপ্রদেশে যদি এই আইন লাগু হয়, তবে তা বিহারেও হবে।” যদিও খোদ মুখ্যমন্ত্রী নীতীশ কুমার যে এই ধরনের কোনও আইন রাজ্যে লাগু করতে রাজি নন তা স্পষ্ট করে জানিয়ে দিলেন এদিন।




Related articles

বিহার থেকে বাংলায় সক্রিয় নিম্নচাপ, দক্ষিণে হলুদ – উত্তরে কমলে সর্তকতা 

বর্ষার মরসুম (Monsoon) বাংলা জুড়ে। সপ্তাহের প্রথম ব্যস্ততম দিনে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্রই দফায় দফায় ভারী থেকে অতি...

স্বচ্ছতা অভিযানে সকাল সকাল গড়িয়াহাট বাজার পরিদর্শনে পুরমন্ত্রী অগ্নিমিত্রা 

সোমবার সকাল সকাল গড়িয়াহাট বাজার (Gariahat Market) পরিদর্শনে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। স্বচ্ছতা অভিযানে...

ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সল্টলেক-অ্যাক্রোপলিস মলে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে ২১ জুন (রবিবার) ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সল্টলেক, অ্যাক্রোপলিস মল (Acropolis Mall)...

Bengal T20 League: শাহবাজের দুরন্ত ব্যাটিং, মালদহকে হারিয়ে খেতাব জয় শ্রাচী রাঢ় টাইগার্সের

সিএবি আয়োজিত বেঙ্গল টি২০ লিগ( Bengal T20 League) খেতাব জিতে নিল শ্রাচী রাঢ় টাইগার্স( Shrachi Rarh Tigers )।...