Tuesday, March 24, 2026

গড়ফায় তরুণীর রহস্যমৃত্যু! গ্রেফতার প্রেমিক

Date:

Share post:

দশ বছরের প্রেম শীঘ্রই পরিণতি পেতে চলেছিল। কিন্তু তার আগেই সব শেষ। সম্পর্কের পরিণতি পাওয়ার আগেই রহস্যজনকভাবে মৃত্যু হল গড়ফার তরুণী। ঘর থেকে উদ্ধার হয় প্রেমিকার মৃতদেহ। মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতে  হবু বরকে আটক করে জিজ্ঞাসাবাদ করতেই খুনের ঘটনার কথা স্বীকার করেন তিনি।  ইতিমধ্যেই  হাওড়া থেকে পুলিশ তরুণীর প্রেমিকাকে গ্রেফতার করেছে।


আরও পড়ুন:জ্যোতিবাবুর রেকর্ড ভাঙবেন মমতা


পুলিশ সূত্রের খবর, মৃতার পরিবারের অভিযোগের পর হাওড়া থেকে আটক করা হয় তাঁর প্রেমিককে। এরপর চলে জিজ্ঞাসাবাদ। পুলিশের কাছে মৃতার প্রেমিক পঙ্কজ দাস স্বীকার করেছেন, প্রেমিকাকে গলা টিপে শ্বাসরোধ করে  খুন করেছেন তিনিই। কিন্তু কেন? উত্তরে পঙ্কজ জানান, বেশ কয়েকদিন ধরেই তাঁদের সম্পর্কের অবনতি হয়। বিয়ে ঠিক হওয়ার পরও পঙ্কজের সঙ্গে সম্পর্ক রাখতে চাইছিলেন না সুস্মিতা। এই নিয়ে শুরুই হয় বচসা। এর জেরেই প্রেমিকাকে খুন করেন পঙ্কজ। তবে কী ত্রিকোণ প্রেমের জেরেই খুন? তদন্তে নেমেছে পুলিশ।


প্রসঙ্গত, রবিবার গড়ফায় নিজের বাড়ি থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার হয় ২৬ বছরের এক তরুণী। তাঁর নাম সুস্মিতা দাস। গড়ফার বাসিন্দা তিনি। হাবড়ার বাসিন্দা পঙ্কজ দাসের সঙ্গে ভালোবাসার সম্পর্ক ছিল তাঁর। বিয়ের দিনও ঠিক হয়ে গিয়েছিল। শুরু হয়েছিল কেনাকাটি। রবিবার দুপুর ১২টা নাগাদ হবু স্ত্রীর বাড়িতে যান পঙ্কজ। তরুণীর বাড়িতে দীর্ঘক্ষণ ছিলেন তিনি। দুপুরে একসঙ্গে খাওয়া দাওয়াও করে। এরপর বিকেলে ৪ টা নাগাদ ফিরে যান পঙ্কজ।এরপরই সুস্মিতাকে তাঁর ঘরে অচৈতন্য অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তরুণীকে মৃত বলে ঘোষণা করেন।এরপরই তদন্ত শুরু করে পুলিশ। ইতিমধ্যেই মৃতদেহটি ময়নাতদন্তে পাঠান হয়েছে। যদিও ময়নাতদন্তের রিপোর্ট এখনও আসেনি।

Related articles

জিআইএসএস তথ্য বাধ্যতামূলক, পেনশন প্রক্রিয়া সহজে জোর রাজ্যের

রাজ্য সরকারি কর্মী ও আধিকারিকদের সাধারণ বিমা ও সঞ্চয় প্রকল্প (জিআইএসএস) সংক্রান্ত তথ্য বাধ্যতামূলকভাবে সার্ভিস বুকে অন্তর্ভুক্ত করার...

লক্ষাধিক রেশন কার্ড বাতিল, রাজ্যে জোরদার যাচাই অভিযান 

ভুয়ো রেশন কার্ড চিহ্নিত করতে দেশজুড়ে শুরু হওয়া বিশেষ অভিযানের প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গেও। রাজ্যে ইতিমধ্যেই তিন লক্ষের বেশি...

হরমুজে বিপাকে ট্রাম্প! প্রণালী খুলতে দেশে দেশে ফোন, কথা মোদির সঙ্গেও

তেলের টান গোটা বিশ্বে। হরমুজ প্রণালী নিয়ে পিছু হঠতে বাধ্য হয়েছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। এবার তাঁর পাশ...

ভোটের কাজে ব্যবহৃত গাড়ির ভাড়া বৃদ্ধি, স্বস্তিতে পরিবহণ মালিকরা 

আসন্ন নির্বাচনের আগে রাজ্যে ভোটের কাজে ব্যবহৃত বাস, মিনিবাস ও ছোট গাড়ির ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হল। পরিবহণ...