Saturday, June 27, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) মহেন্দ্র সিং ধোনি নেতৃত্বে ফেরার পরে প্রথম ম্যাচেই সানরাইজার্স হায়দরাবাদকে হারাল চেন্নাই সুপার কিংস। হায়দরাবাদকে ১৩ রানে হারাল সিএসকে। প্রথমে ব্যাট হাতে রুতুরাজ গায়কোয়াড় ও ডেভন কনওয়ের দাপটে ২০২ রান করে চেন্নাই।

২) আইপিএল শুরু হওয়ার দু’দিন আগে অধিনায়কত্ব ছেড়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। কেন ফের দায়িত্ব নিতে রাজি হলেন ধোনি? এই নিয়ে মাহি বলেন, এই মরশুমের আগেই আমি জানিয়ে দিয়েছিলাম আর অধিনায়ক থাকব না। জাদেজা জানত ওকে দায়িত্ব নিতে হবে। হঠাৎ করে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

৩) সন্তোষ ট্রফির ফাইনালে খেলতে নামছে বাংলা। প্রতিপক্ষ আয়োজক কেরল। গোটা প্রতিযোগিতায় এক মাত্র কেরলের কাছেই হেরেছিল বাংলা। ফাইনালে সেই দলকেই পেয়ে প্রতিশোধ নেওয়ার জন্য মুখিয়ে রয়েছে গোটা শিবির।

৪) সদ্যোজাত সন্তানকে সামনে আনলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের সন্তানের ছবি প্রকাশ্যে এনেছেন সিআরসেভেন। ছবিতে রোনাল্ডোকে দেখা গিয়েছে খালি গায়ে বিছানায় বসে থাকতে। তাঁর কোলে শুয়ে রয়েছে সদ্যোজাত সন্তান।

৫) এশিয়া চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে জাপানের আকানে ইয়ামাগুচির কাছে হেরে ব্রোঞ্জ নিয়ে সন্তুষ্ট থাকতে হয় পিভি সিন্ধুকে। আর এই হারেই ক্ষুব্ধ সিন্ধু। ম‍্যাচ শেষে আম্পায়ারদের ওপর একরাশ ক্ষোভ উগরে দিলেন তিনি। বললেন, দ্বিতীয় সেটে অবৈধ ভাবে ইয়ামাগুচিকে পেনাল্টিতে একটি পয়েন্ট দেন আম্পায়ার।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...