Tuesday, March 31, 2026

যোগীরাজ্যে গ্যাংস্টারের বাড়িতে তল্লাশির সময় মেয়ের মৃত্যু, পুলিশকে ঘিরে বিক্ষোভ

Date:

Share post:

গ্যাংস্টারের বাড়িতে পুলিশের তল্লাশি(Raid) অভিযান চালানোর সময় মৃত্যু হল গ্যাংস্টারের(Gangstar) মেয়ের। উত্তরপ্রদেশের(Uttarpradesh) চান্দৌলিতে ঘটা এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযোগ উঠছে তল্লাশি চালাতে এসে বাড়িতে গ্যাংস্টার কানহাইয়া যাদবকে(Kanhiya Yadav) না পেয়ে না পেয়ে তাঁর মেয়ের উপর নির্যাতন চালায় পুলিশ(Police)। ব্যাপক মারধোর করা হয়। তার জেরেই মৃত্যু হয়েছে কানহাইয়ার সন্তানের।

জানা গিয়েছে, একটি অভিযোগের ভিত্তিতে গ্যাংস্টার কানহাইয়া যাদবের বাড়িতে তল্লাশি করতে বেশ কয়েকজন পুলিশ কর্মীকে নিয়ে হাজির হয়েছিলেন সাইয়াদ্রাজা থানার এসএইচও। পুলিশের দাবি, তল্লাশি অভিযান চালানোর সময় বাড়ির ভেতর থেকে উদ্ধার হয় কানহাইয়ার বড় মেয়ে নিশার মৃতদেহ। বারাণসীর জেলাশাসক সঞ্জিব সিং জানান, পুলিশকর্মীদের মারের জেরেই মৃত্যু হয়েছে নিশার। এমনকি তার ছোট বোন অর্থাৎ গ্যাংস্টারের ছোট মেয়েকেও ব্যাপক মারধোর করা হয়। গুরুতর আহত অবস্থায় এখন সে হাসপাতালে ভর্তি। বিষয়টি প্রকাশ্যে আসার পর পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন মৃতের পরিজন ও প্রতিবেশীরা। পাশাপাশি ইতিমধ্যেই এসএইচওকে সাসপেন্ড করা হয়েছে। ঘটনায় মৃতার পরিবারের তরফে এফআইআরও দায়ের করা হয়েছে। তার ভিত্তিতেই শুরু হয়েছে তদন্ত। একইসঙ্গে নিরাপত্তার খাতিরে ওই গ্যাংস্টারের বাড়িতে মোতায়েন করা হয়েছে পর্যাপ্ত পুলিশ।




Related articles

বেশ রাজকীয় লাগছে আমার: মৃত্যুর পরের দৃশ্য নিজেই লিখেছিলেন রাহুল!

ঠিক বিয়াল্লিশেই জলে ডুবে মৃত্যু! আর তার বহু আগেই ২০১৮ সালে নিজের মৃত্যুর অভিজ্ঞতা নিজেই লিখেছিলেন রাহুল। ইতিমধ্যেই...

বর্ডার-গাভাসকর ট্রফিতে বঞ্চিত ইডেন, মুখ খুললেন সৌরভ

বর্ডার-গাভাসকর ট্রফিতে (Border Gavaskar Trophy 2027) ব্রাত্য কলকাতা। ঐতিহ্যের ইডেনে(Eden) শেষবার ২০০১ সালে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট হয়েছিল। ঘরের মাঠে...

বহিরাগত দিয়ে বাংলার ভোট দখলের ছক বিজেপির! তীব্র আক্রমণ মমতার, ফের জ্ঞানেশ কুমারকে কড়া চিঠি

বাইরে থেকে লোক এনে বাংলায় ভোট দখল চাইছে বিজেপি। তাতে মদত দিচ্ছে নির্বাচন কমিশন। এই অভিযোগ তুলে সোমবার,...

তারকার অভাব, তৃণমূলের ‘প্রাক্তনী’ লিয়েন্ডারকে দলে টানল বিজেপি

বাংলায় ভোটের আগে বিজেপির (BJP) চমকের রাজনীতি অব্যাহত। এবার যোগ দিলেন তৃণমূলের নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার পেজ(Leander Paes)।মঙ্গলবার নয়া...