Saturday, April 4, 2026

বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হাওড়ার প্লাস্টিক কারখানা

Date:

Share post:

ফের বিধ্বংসী অগ্নিকাণ্ডের পুড়ে ছাই কারখানা । হাওড়ার জগতবল্লভপুর থানা এলাকার মানিকপীর এলাকায় একটি প্লাস্টিক কারখানায় আচমকা ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটে। ফলে আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়। দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। কী থেকে আগুন, তা জানার চেষ্টা চলছে।


আরও পড়ুন:শপথ জটিলতা, এবার জোড়া টুইটে রাজ্যপালকে খোঁচা বাবুলের


রবিবার রাতে হাওড়ার একটি প্লাস্টিক কারখানায় আচমকা আগুন লাগার ঘটনা ঘটে। আগুনের লেলিহান শিখা দ্রুত গ্রাস করে আশেপাশের এলাকা। প্রাথমিকভাবে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও তাতে লাভ কিছু হয়নি। এরপর ঘটনাস্থলে দমকলের ২টি ইঞ্জিন এসে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনে। দমকলের এক আধিকারিক জানান, সেইসময় বৃষ্টি শুরু হওয়ায় আগুন অনেকটাই তাড়াতাড়ি নিয়ন্ত্রণে আনা সম্ভবপর হয়েছে। তবে কী থেকে এই আগুন , তা এখনও জানান যায়নি।


দমকল সূত্রে খবর, কারখানার ভেতরে প্রচুর দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনের শিখা কারখানার একটা বড় অংশকে গ্রাস করেছে। এরফলে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তাঁদের প্রাথমিক অনুমান , শটসার্কিট থেকেই আগুন লাগার ঘটনাটি ঘটেছে।

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...