Sunday, June 28, 2026

সুগার লেভেল অনেকটাই বেশি, এখনই বাড়ি ফেরা হচ্ছে না মাধবীর

Date:

Share post:

অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়ের সুগার লেভেল অনেকটাই বেশি। মাত্রাতিরিক্ত ডায়াবেটিস চিন্তায় ফেলেছে চিকিৎসকদের । তাই শরীর এমনিতে ভালো থাকলেও এখনই হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন না এই বর্ষীয়ান অভিনেত্রী।

গত শুক্রবার শারীরিক অসুস্থতা নিয়ে নিউ আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন মাধবী মুখোপাধ্যায়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে গত শনিবার গ্যাস্ট্রোইনটেস্টিনাল ট্র‍্যাক্ট এন্ডোস্কোপি করা হয়েছিল। রিপোর্ট স্বাভাবিক। ক্ষুদ্রান্ত্রে কোথাও জটিলতা নেই । তবে মাধুরী মুখোপাধ্যায়ের রক্তে শর্করার মাত্রা অত্যন্ত চিন্তার কারণ। সুগার লেবেল রক্তে ৭.০ শতাংশের বেশি হলেই হৃদরোগ বা স্ট্রোকের সম্ভাবনা থাকে। এই মুহূর্তে মাধবী মুখোপাধ্যায়ের শর্করার মাত্রা ৬.৫ শতাংশের বেশি। দেহের শর্করা বা সুগার নিয়ন্ত্রণ করে ইনসুলিন। কিন্তু বয়সের সঙ্গে সঙ্গে শরীরে এই হরমোনের ক্ষরণ কমে যাচ্ছে বা কোনও কারণে হরমোনের কাজ ব্যাহত হচ্ছে। সঠিক কারণ খতিয়ে দেখতে সোমবার আরও কিছু পরীক্ষা করা হবে। এমনিতেও এই বর্ষীয়ান অভিনেত্রী বহু বছর ধরে রক্তাল্পতায় ভুগছেন। ফলে সোমবারের রিপোর্ট হাতে পাওয়ার পর সব দিক হতে দেখে তবেই চিকিৎসকরা বাড়ি ছাড়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...