Monday, June 22, 2026

মান -অভিমান ! সঞ্জয়ের সঙ্গে কাজ করতে রাজি নন করিনা

Date:

Share post:

‘রামলীলা’ ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর । বলিউডের পিরিয়ড স্টোরি মেকার সঞ্জয় লীলা বনসালির ছবির প্রস্তাব প্রত্যাখ্যান করায় সে সময় অনেকেই কারিনা কাপুরের সমালোচনা করেছিলেন । অনেকে আবার রামলীলা সুপার-ডুপার হিট হবার পর কারিনাকে মূর্খ সম্বোধনও করেছিলেন । কিন্তু কী কারণে কারিনা ওই কাজ করেছিলেন তা জানা গেল এতদিনে। এতদিনে মুখ খুললেন করিনা ।

আসলে পরিচালক সঞ্জয় -এর উপরে অত্যন্ত বিরক্ত করিনা। শোনা যায় দেবদাস ছবিতে শাহরুখ খানের বিপরীতে পার্বতী ছবিতে অভিনয় করার জন্য স্ক্রিন টেস্ট নেওয়া হয়েছিল করিনার । কিন্তু করিনাকে কিছু না জানিয়েই বাতিল করে দিয়ে নেওয়া হয় ঐশ্বর্য রাই বচ্চনকে। আর এতেই বেজায় চলেছিলেন করিনা । এভাবে কিছু না জানিয়ে ছবি থেকে বাদ দিয়ে দেওয়ায় অত্যন্ত ব্যথিত এবং অপমানিত বোধ করেছিলেন করিনা। অভিনেত্রী নিজেই জানিয়েছেন এ কথা । তিনি চেয়েছিলেন তাকে বাদ দেওয়ার কারণ সঞ্জয় অন্তত নিজের মুখে জানান। কিন্তু সঞ্জয় সেসবের ধার ধারেননি । তাই সঞ্জয়ের সঙ্গে আর কোনওদিন কোনও ছবিতে কাজ করতে ইচ্ছুক নন করিনা।

Related articles

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...

‘টোটাল ফুটবল’, উৎপল সিনহার কলম

টোটাল ফুটবলের মৃত্যু নেই। রূপকথা নয়, এটা একটা দর্শন। যতদূর জানা যায় এই দর্শনের স্রষ্টা রাইনাস মিশেল। ১৯৭৪...