Saturday, March 14, 2026

মোলোকাই চ্যানেল জয়ী কালনার “জলপরী” সায়নীকে শুভেচ্ছা রাজ্যের মন্ত্রীর

Date:

Share post:

মলোকাই চ্যানেল জয় করে এশিয়া মহাদেশে ইতিহাস তৈরি করছেন বাংলার সাঁতারু সায়নী দাস। ইংলিশ চ্যানেলের পর এবার মার্কিন মুলুকের এই বিখ্যাত চ্যানেল জয় করলেন পূর্ব বর্ধমানের কালনার সায়নী। শুধু ভারত নয়, এশিয়া মহাদেশের প্রথম মহিলা সাঁতারু হিসাবে সায়নী মলোকাই চ্যানেল জয়ের নজির তৈরি করেন। ঐতিহাসিক এই চ্যানেল জয়ের পর সেখানেই ভারতের জাতীয় পতাকা তুলে ধরেছিলেন সায়নী।

সায়নীর বাড়ি কালনা শহরের বারুইপাড়ায়। ছোট বয়সেই বাবার হাত ধরে সাঁতারে হাতেখড়ি সায়নীর। তার পর থেকে কঠিন অনুশীলনের মাধ্যমে সায়নী নিজেকে সাঁতারু হিসেবে গড়ে তোলেন। রটনেস্ট ও ক্যাটলিনা চ্যানেল জয়ের পর ২০১৭ সালে সায়নী ইংলিশ চ্যানেল জয় করেন। এ বার সায়নী মলোকাই চ্যানেল জয় করে ইতিহাস সৃষ্টি করেন। বিশ্বের দরবারে বাংলার মুখ উজ্জ্বল করেন তিনি।

আরও পড়ুন:যোগীরাজ্যের কলেজে হিজাব পরা ছাত্রীদের দেওয়া হল না সরকারি ট্যাবলেট

এদিকে ইতিহাস তৈরি করে গতকাল, মঙ্গলবার কালনার বাড়িতে ফিরেছেন আমেরিকার মোলোকাই চ্যানেল জয়ী আন্তর্জাতিক সাঁতারু ”জলপরী” সায়নী দাস। গোটা দেশের পাশাপাশি তাঁর জন্য হয়েছে এই বাংলাও।

আজ, বুধবার সকালে সায়নীর বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানান রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। এছাড়াও শুভেচ্ছা জানান কালনা পুরসভার ভাইস চেয়ারম্যান তপন পোড়েল, কাউন্সিলার সন্দীপ বসু সহ আরও শুভানুধ‍্যায়ীরা।




spot_img

Related articles

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...

হিসাব নেবেন প্রধানমন্ত্রী! ব্রিগেডের সভার দিন খুন করে বাংলা দখলের বাস্তব প্রকাশ তৃণমূলের

বিজেপির ব্রিগেডে যাওয়ার পথে বাসে করে ইট, পাথর নিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। বিজেপির স্বরূপ প্রকাশ্যে এসে গিয়েছে। ব্রিগেডের...

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...