Saturday, April 4, 2026

টানা ৬ দিন হাসপাতালে থাকার পর বাড়ি ফিরলেন অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

Date:

Share post:

টানা ৫ দিন হাসপাতালে থাকার পর অবশেষে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়।গত ২৯ এপ্রিল ডায়াবেটিস এবং অ্যানিমায়ার সমস্যা নিয়ে বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। এরপর শুরু হয় চিকিৎসা। হাসপাতাল তরফে জানানো হয়েছে, আপাতত সুস্থ রয়েছেন তিনি। তবে বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যা থাকায় চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে থাকবেন তিনি।



আরও পড়ুন:Twitter: এখন থেকে টুইট করতেও টাকা লাগবে, সিদ্ধান্ত মাস্কের



মেডিক্যাল বুলিটিনে জানানো হয়েছে,বুধবার বাড়ি ফেরার অনুমতি দেওয়া হয়েছে কিংবদন্তী অভিনেত্রীকে। তবে চারুলতার গলব্লাডারে স্টোন ধরা পড়েছে। তাই যত দ্রুত সম্ভব তাঁর অস্ত্রোপচারের প্রয়োজন রয়েছে। বার্ধক্যজনিত অসুস্থতা, রক্তাল্পতা এবং ডায়াবিটিসের সমস্যায় দীর্ঘদিন ভুগছেন অভিনেত্রী৷সেই সমস্যা নিয়েই তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত হাসপাতালে চিকিৎসার পর তিনি অনেকটাই সুস্থ ও স্থিতিশীল৷ সমস্ত পরীক্ষা-নিরীক্ষার রিপোর্টও স্বাভাবিক রয়েছে। তবে, ক্রনিক অ্যানিমিয়া রয়েছে মাধবীর।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...