Saturday, April 4, 2026

চিকেন শাওয়ারমা খেয়ে কেরলে মর্মান্তিক মৃত্যু কিশোরীর, অসুস্থ ৩০

Date:

Share post:

গত সপ্তাহে কেরলের( Kerala) চেরুভাথুরের একটি খাবারের দোকান থেকে চিকেন শাওয়ারমা( Chicken Shawarma )খাওয়ার পর বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে ১৬ বছর বয়সি এক কিশোরীর। ওই একই খাবার খেয়ে আক্রান্ত হয়েছে আরো অন্তত ৩০ জন। তাঁরা গুরুতর অসুস্থ। কেন এমন পরিণতি ? খাদ্যে বিষক্রিয়ার ( food Poisoning) কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে বলেই জানা গেছে। সম্প্রতি কেরল সরকারের দেওয়া তথ্য অনুযায়ী এই বিষক্রিয়ার  পিছনে রয়েছে ‘শিগেলা’(Shigella)নামক এক ব্যাকটেরিয়া।

কী এই ‘শিগেলা’?
শিগেলা হল এক ধরনের ক্ষতিকর ব্যাকটেরিয়া। যা এন্টেরোব্যাক্ট ব্যাকটেরিয়ারই একটি ভাগ। এই এন্টেরোব্যাক্টের অবস্থান মূলত অন্ত্রে হয়। এন্টেরোব্যাক্টের  ‘শিগেলা’ ভাইরাসটি স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। শরীরে প্রবেশ করা মাত্র এই ব্যাকটেরিয়ার প্রতিক্রিয়া শুরু হয়ে যায়।


শিগেলা ব্যাকটেরিয়া সংক্রমণের অন্যতম সম্ভাব্য  উপসর্গ হল রক্ত আমাশা সঙ্গে পেটে খিঁচুনি, প্রচন্ড পেটে ব্যথা, ধুম জ্বর। এই ব্যাকটেরিয়া বেশ সংক্রমক। এর মাত্রা খুব তীব্র। মূলত নষ্ট হয়ে যাওয়া বা পচা খাবার থেকেই এই ব্যাকটেরিয়া ছড়ায়। কাজেই ধরে নেওয়া হচ্ছে খাবারটি পচন ধরে গিয়েছিল। না বুঝেই বিক্রি করা হয়েছিল খাবারটি। খতিয়ে দেখা হচ্ছে পুরো বিষয়টা ।

আরও পড়ুন:দলকে চাঙ্গা করতে এসেও ব্যর্থ!শাহের সফরের মাঝেই পদ্মে ভাঙন অব্যাহত

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...