Tuesday, February 24, 2026

ভুয়ো ঋণের জালে ফেঁসে ব্ল্যাকমেলের শিকার, আত্মঘাতী যুবক

Date:

Share post:

বেঘোরে প্রাণ গেল মুম্বইয়ের(Mumbai) সন্দীপ কোরেগাঁওকর নামক এক নির্দোষ ব্যক্তির। একটি লোন অ্যাপ ( Loan App) থেকে ঋণ নেওয়ার অপবাদ দেওয়া হয়েছিল তাঁকে। শুধু তাই নয় ক্রমাগত চাপও দেওয়া হচ্ছিল সেই  ঋণ শোধ করার। যদিও জানা গেছে, ওই কোনও ব্যক্তি কোনও ঋণই নেয়নি। তা সত্ত্বেও ভয়ঙ্কর অপদস্থ হয়। তাঁরই বিকৃত করা নগ্ন ছবি বন্ধু ও আত্মীয়স্বজনকে পাঠিয়ে দেয় সেই অ্যাপের ‘এজেন্ট’(Agent)। এই অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যা করলেন ওই যুবক। সাইবার জালিয়াতির প্রকৃষ্ট উদাহরণ আবার লোকসমক্ষে।

বিষয়টি খতিয়ে দেখার পর জানা গেছে, আদৌ কোনও লোন সন্দীপ নেননি ওই অ্যাপ থেকে। তবুও তাঁকে লাগাতার হুমকি দিয়ে যাচ্ছিল অভিযুক্ত অ্যাপ এজেন্ট।

নিহত যুবকের ভাই সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ”আমার দাদা অন্ধেরিতে একটি লিফট সংস্থার সেলসম্যান ছিল। ও জানিয়েছিল, ওর কোনও ঋণ নেই। তবুও ওকে বিব্রত করা হচ্ছিল। দুষ্কৃতীরা পরে ওর ছবি বিকৃত করে হোয়াটসঅ্যাপে ওর সহকর্মী ও আত্মীয়দের পাঠিয়ে দেয়।”

এই ঘটনায় অবসাদগ্রস্থ হয়ে পড়েছিলেন ওই ব্যক্তি। এরপরেই আত্মহত্যা করেন তিনি। সেই সময় বাড়িতে কেউ ছিলনা। তাঁর পরিবারের অভিযোগ, পুলিশের কাছে বিষয়টি বিশদে জানিয়ে অভিযোগ করা হয়েছিল কিন্তু দুর্ভাগ্যের বিষয় তখন পুলিশ কোন পদক্ষেপ নেয়নি।  ব্যবস্থা নিলে হয়তো প্রাণ যেতনা সন্দীপের।

এই ঘটনায় নড়েচড়ে বসেছে স্হানীয় প্রশাসন। ওই অঞ্চলের পুলিশ সূত্রের খবর এই ধরনের লোন অ্যাপের সংখ্যা বাড়ছে। বহু চক্রই গজিয়ে উঠছে যারা এর মাধ্যমে জালিয়াতি চালাচ্ছে। কেবল অ্যাপ নয়, এমনকী ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপেও পাতা হচ্ছে ফাঁদ।

আরও পড়ুন- বিনা জ্বালানিতে ভেসে থাকতে পারে টানা একবছর, কী সেই সৌরশক্তি চালিত বিমান?

spot_img

Related articles

হুমকি মেলে কলকাতা নগর দায়রা-সহ রাজ্যের একাধিক জেলা আদালতে বোমাতঙ্ক

কলকাতাসহ (Kolkata) রাজ্যের একাধিক জেলার আদালতে বোমাতঙ্ক! মঙ্গলবার সকাল থেকেই কলকাতা, বহরমপুর ও আসানসোলের একাধিক আদালতে দফায় দফায়...

অবসর ভেঙে ফিরছেন কোর্টে? বড় আপডেট দিলেন সেরেনার কোচ

অবসর ভেঙে আবারও টেনিস কোর্টে ফিরছেন সেরেনা উইলিয়ামস (Serena Williams)?। দীর্ঘ বিরতির পর আবার প্রতিযোগিতামূলক টেনিসে ফিরতে পারেন...

প্রেমিকার ফাঁদে পা দিয়েই মৃত্যু মাদক সম্রাটের! অগ্নিগর্ভ মেক্সিকোয় মৃত্যু ৩৭ জনের

মেক্সিকোর(Mexico) মাদক সম্রাটের(drug lord) মৃত্যুর পর পথে নেমে হিংস্র প্রতিবাদের সামিল হয়েছেন মাদক পাচারকারীরা। ইতিমধ্যে মেক্সিকোর(Mexico) বিশেষ বাহিনির...

ফের মমতার অভিযোগেই মান্যতা, SIR প্রক্রিয়া পরিচালনায় কার্যত নিয়ন্ত্রণ হারিয়েছে কমিশন: তোপ তৃণমূলের

বাংলায় SIR প্রক্রিয়া পরিচালনার উপর কার্যত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে জাতীয় নির্বাচন কমিশন। মঙ্গলবার, সুপ্রিম কোর্টের নির্দেশের পর কমিশনকে...