Tuesday, May 19, 2026

ভিক্টোরিয়ার অনুষ্ঠানে বাংলার দুর্গাপুজোর UNESCO হেরিটেজের সমস্ত কৃতিত্ব মোদিকে দিলেন শাহ

Date:

Share post:

বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে নৈশভোজ সেরে দু’‌দিনের বঙ্গ সফর শেষ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার আগে আজ, ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া মেমোরিয়ালে বাংলার দুর্গাপুজোর ইউনেস্কো স্বীকৃতি উপলক্ষে বিশেষ উদযাপন অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন শাহ। যার পোশাকি নাম রাখা হয়েছিল, “আজাদি কা অমৃত মহোৎসব”। সমস্ত বিভেদের ঊর্ধ্বে উঠে একসঙ্গে পথ চলার এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দেন শাহ। যেখানে নৃত্য পরিবেশন করেন সৌরভ পত্নী ডোনা।

অনুষ্ঠানে যোগ দিয়ে শাহ বলেন, “একটি সময় আমাদের দেশের বিবিধতাই উন্নতির পথে সবথেকে বড় বাধা মনে করা হত। কিন্তু ২০১৪ সালের পর মোদিজি গোটা বিশ্বে প্রমাণ করে দিয়েছেন ভারতের এই বিবিধতাই আমাদের মূল সঞ্চলিকা শক্তি।”

এই অনুষ্ঠানেই নৃত্যের মাধ্যমে মা দুর্গার ৯টি রূপ ফুটিয়ে তোলেন নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায় ও তাঁর টিম। যার প্রশংসা করে শাহ বলেন, “আমাদের দেশের বিবিধতাই আমাদের সম্পদ। আমি গুজরাত থেকে এসেছি। এখানে বাংলায় নৃত্য পরিবেশনা হল। কিন্তু কিছু বুঝতে আমার অসুবিধা হয়নি।”

ভিক্টোরিয়ায় এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন বিজেপির মন্ত্রী ও সাংসদরাও। আমন্ত্রিত ছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তিনিও বক্তব্য রাখেন। তবে অনুষ্ঠানে অদ্ভুতভাবে রাজ্য সরকারের কোনও মন্ত্রী বা প্রতিনিধিকে দেখা যায়নি। কারণ, তাঁরা আমন্ত্রণ পাননি। যা নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়েছে।

আরও পড়ুন- ইউনেস্কোর সম্মান বাংলার, অপমান করছে কেন্দ্র, প্রতিবাদে ফোরাম ফর দুর্গোৎসব

Related articles

তরুণীর রহস্যমৃত্যুতে চাঞ্চল্য বিধাননগরে! ধর্ষণ-খুনের অভিযোগ পরিবারের

সল্টলেকের একটি গেস্ট হাউজ থেকে এক তরুণীর রহস্যমৃত্যুর (Salt Lake Woman Death) ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য! শুরুতে...

নেইমারকে নিয়েই ফুটবল বিশ্বকাপে ২৬ জনের দল ঘোষণা ব্রাজিলের

আসন্ন ফিফা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতায় ২৬ জন প্লেয়ার নিয়ে দল ঘোষণা করল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল (Brazil Football...

গণতান্ত্রের জন্যে বাংলাদেশে প্রত্যাবর্তন প্রয়োজন: ‘ঘরে ফেরা’র বিষয়ে সাফ বললেন হাসিনা

বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য প্রত্যাবর্তন প্রয়োজন। তবে, সেটা কোনও নির্দিষ্ট দিনের উপর নির্ভরশীল নয়। দাবি করেছেন...

‘হুইসল’ বাজিয়ে চেন্নাইকে খোঁচা ঈশানের

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের (SRH) কাছে পরাজিত হয়েছে চেন্নাই সুপার কিংস (CSK) । সোমবার নিজের দলকে জিতিয়ে মাঠেই...