Tuesday, June 9, 2026

‘হুইসল’ বাজিয়ে চেন্নাইকে খোঁচা ঈশানের

Date:

Share post:

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের (SRH) কাছে পরাজিত হয়েছে চেন্নাই সুপার কিংস (CSK) । সোমবার নিজের দলকে জিতিয়ে মাঠেই ‘হুইসল’ বাজানোর মতো অঙ্গভঙ্গি করতে দেখা যায় ঈশান কিষানকে (Ishan Kishan)। দ্রুত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে সেই মুহূর্ত। যেভাবে সিএসকে সমর্থকরা দলকে উজ্জীবিত করতে হুইসল দেন, অনেকটা সেভাবেই হুইসল বাজিয়ে হলুদ জার্সিকে কটাক্ষ এসআরএইচের ছোট পটাকার।

সোমবার ঘরের মাঠে সিএসকে খেলতে নেমেছিল সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। লড়াই হলেও ইয়েলো আর্মি শেষমেশ পর্যুদস্ত। মনে রাখার মতো ইনিংস খেলেছেন ঈশান। এই ম্যাচে জয়লাভ করার ফলে SRH-এর প্লেঅফে যাওয়া নিশ্চিত হল। আর ধোনির দলের সে সম্ভাবনা কার্যত শেষ। ঈশান ৭০ রানের অনবদ্য ইনিংস খেলে প্যাভিলিয়নে ফেরেন। দল তখন প্রায় জয়ের দোরগোড়ায় পৌঁছে গেছে। সেলিব্রেশনে বিপক্ষকে ‘খোঁচা’ দিতে ম্যাচের পর সিএসকে সমর্থকদের দেখিয়ে মুখে হাত দিয়ে ‘হুইসল’ বাজানোর ভঙ্গি করেন উইকেট কিপার-ব্যাটার। দ্রুত তা ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। এখানেই থেমে থাকেননি ঈশান, পরে ইনস্টাগ্রামে নিজের ও দলের ছবি দিয়ে ক্যাপশনে লেখেন, ‘হুইসলের থেকেও বেশি জোরাল হল ব্যাটের আওয়াজ। প্লেঅফে উঠে গেলাম।’

 

Related articles

ইউনেস্কোর নাম জড়িয়ে প্রি-পুজোর টাকা তোলার অভিযোগ সস্ত্রীক ইন্দ্রনীলের বিরুদ্ধে!

বাঙালির ঐতিহ্যের দুর্গাপুজোকে (Durga Puja Festival) কেন্দ্র করে অবৈধ বাণিজ্য চক্র চালানোর অভিযোগ রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন...

আজ কোলাঘাটে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক, থাকবেন তিন জেলার আধিকারিকরা 

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর থেকে প্রায় প্রতি সপ্তাহেই একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠক করছেন শুভেন্দু অধিকারী (CM...

আজ থেকে আগামী পাঁচ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস!

মঙ্গলের সকাল থেকে হালকা মেঘলা আকাশ। রোদের তেজ খুব একটা না হলেও গুমোট গরম রয়েছে। আলিপুর হাওয়া অফিস...

তোলাবাজি-হুমকির অভিযোগে গ্রেফতার সব্যসাচী!

নির্বাচনের তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর থেকেই একের পর এক নেতা-প্রাক্তন মন্ত্রীদের গ্রেফতারির খবরের মাঝে এবার তোলাবাজি- খুনের...