Monday, April 6, 2026

বাবার অপকীর্তির ভিডিয়ো পোস্ট করে ন্যায়বিচারের আর্জি মেয়ের, ভাইরাল হল ভিডিয়ো 

Date:

Share post:

বাবার ধর্ষণের(Rape)ভিডিয়ো(Video)পোস্ট করে ন্যায়বিচার(Justice)চাইলেন তরুণী। মুহূর্তে ভাইরাল হল সেই ভিডিয়ো। ভিডিয়ো দেখে অভিযুক্ত গ্রেফতার।

ঘটনাটি ঘটেছে বিহারের(Bihar) সমস্তিপুরে। মেয়েকে ধর্ষণ করে বাবা (father raped daughter) এবং ধর্ষণের পরই হুমকি দিয়েছিলেন — এই কথা যেন পাঁচ কান না হয়। নির্যাতিতার মা এবং মামাও ধর্ষণের কথা জানতে পেরেছিলেন কিন্তু তাঁরা তো কোনও অভিযোগ দায়ের করেনই নি, উপরন্তু ঘটনাটি গোপন রাখার জন্য চাপ দিয়েছিলেন নির্যাতিতাকে। কিন্তু মুখ বন্ধ রাখেন নি তিনি।
তখনও বাবা জানতেন না  যে তাঁর কুকীর্তি গোপন ক্যামেরায় বন্দি হয়ে গিয়েছে ইতিমধ্যেই। এরপরেই মেয়ে দেরী না করে বাবার অপকীর্তি প্রকাশ্যে আনতে মেয়ে সেই ধর্ষণের ভিডিয়ো নেটমাধ্যমে পোস্ট করেন। সেই সঙ্গে দাবি জানালেন ন্যায়বিচারের। ভিডিয়ো ভাইরাল হওয়ার পর শোরগোল পড়ে যায়। এখানেই শেষ নয় এরপর নির্যাতিতা তাঁর বাবার বিরুদ্ধে থানাতেও লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত বাবার বয়স ৫০। তিনি পেশায় শিক্ষক।
অভিযুক্তকে ইতিমধ্যেই পুলিশ গ্রেফতার করেছে। অভিযুক্ত সমস্তিপুরের রোসেরার বাসিন্দা।

রোসেরার মহকুমার পুলিশ আধিকারিক শাহিয়ার আখতার শনিবার বলেন, ‘‘নেটমাধ্যমে ওই পোস্ট এবং ভিডিয়ো দেখে প্রথমে আমরা স্বেচ্ছা অভিযোগ দায়ের করে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছিলাম। তাঁর মেয়েও লিখিত ভাবে ধর্ষণের কথা জানিয়েছেন।” পুলিশের দাবি,নির্যাতিতার মা ও মামা ঘটনাটি জানা সত্ত্বেও অভিযোগ না জানিয়ে তাঁকে ঘটনাটি গোপন রাখতে চাপ দেয়।



Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...