Wednesday, June 24, 2026

বারাসত জেলা কমিটি থেকে ইস্তফা দিলেন পাঁচ বিজেপি সদস্য

Date:

Share post:

দলের পুরনো কর্মীদের প্রাপ্য সম্মন দেওয়া হচ্ছে না। এই অভিযোগে  বি জেপির  উত্তর ২৪ পরগণার বারাসত সাংগঠনিক জেলা কমিটি থেকে রবিবার পাঁচ সদস্য ইস্তফা দিলেন ।  এরা প্রত্যেকেই জেলা কমিটির কার্যকরী সভাপতি তাপস মিত্রের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন।  রবিবার রীতিমত সাংবাদিক বৈঠক করে এই অভিযোগ এনেছেন তাঁরা। যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন তাপস। তাঁদের অভিযোগ, দলের পুরনো কর্মীদের বাদ দিয়ে নতুন কর্মীদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে।  বর্তমান সভাপতি পুরনোদের বাদ দিয়ে নতুন কর্মীদের মধ্যে থেকে মণ্ডল সভাপতি, ব্লক সভাপতি-সহ বিভিন্ন পদের দায়িত্ব তুলে দিচ্ছেন। সেই কারণেই তাঁরা জেলা কমিটি থেকে ইস্তফা দিচ্ছেন বলেও জানিয়েছেন।

Related articles

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...