Saturday, April 4, 2026

Breakfast News: ব্রেকফাস্ট নিউজ

Date:

Share post:

  • দিল্লির রাস্তায় শুটআউট, চলল ১০ রাউন্ড গুলি, প্রশ্নের মুখে রাজধানীর নিরাপত্তা।
  • ২০ হাজারেরও বেশি পদে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চলেছে রাজ্য। তিন ধাপে হবে পরীক্ষা।
  • আত্মহত্যাই করেছেন অর্জুন চৌরাসিয়া। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট অন্তত সেই দিকেই ইঙ্গিত করল। কাশীপুরের বিজেপি নেতার মৃত্যুর ঘটনায় এমনটাই খবর কম্যান্ড হাসপাতাল সূত্রের।
  • পশ্চিম মেদিনীপুর সফরে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি ওইদিন দলের সাংগঠনিক সভাও করবেন তিনি। তার ঠিক আগে শনিবার পশ্চিম মেদিনীপুরে সম্পন্ন হল প্রশাসনিক ও সাংগঠনিক প্রস্তুতি সভা।
  • শনিবার থেকে শক্তি বাড়িয়ে চলেছে দক্ষিণ আন্দামান এবং দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ। আজ ওই নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। তৈরি হতে পারে ঘূর্ণিঝড়ও। মৌসম ভবন পূর্বাভাস দিয়েছিল, ৪৮ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে।
  • অশনি মেকাবিলায় এনডিআরএফ-এর ১৭ টি টিম প্রস্তুত আছে। রাজ্যে সাইক্লোন মোকাবিলার জন্য এতগুলি টিম প্রস্তুত রাখা হয়েছে কলকাতাতেই। এমনটাই জানানো হয়েছে নবান্নকে। জেলাশাসকরা বিশেষত দক্ষিণবঙ্গের জেলা শাসকরা রিকুইজিশন করবেন এনডিআরএফ টিম গুলোকে। মুখ্যসচিবের নির্দেশ জেলাশাসক দের। প্রয়োজনমতো রবিবারের পর থেকেই রিকুইজিশন করবেন জেলা শাসকরা। দরকারে নির্দিষ্ট কোন সেন্টারে বা কোন পয়েন্টে ডেকে রাখতে পারেন NDRF-কে।
  • দৈনিক সংক্রমিতের সংখ্যা ক্রমশ বাড়ছে। ভারতে চার হাজারের গণ্ডি ছুঁতে চলেছে দৈনিক সংক্রমণের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৩,৮০৫ জন।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...