Wednesday, June 24, 2026

Delhi Capitals: ফের করোনার থাবা দিল্লি শিবিরে, আক্রান্ত এক নেট বোলার

Date:

Share post:

ফের করোনার (Corona) থাবা দিল্লি ক‍্যাপিটালস ( Delhi Capitals) শিবিরে। সূত্রের খবর, করোনায় আক্রান্ত দিল্লি দলের এক নেট বোলার । আইপিএলের (IPL) নিয়ম অনুযায়ী ওই বোলারের আবার করোনা পরীক্ষা করা হবে। এদিকে রবিবারই চেন্নাই সুপার কিংসের (CSK) বিরুদ্ধে ম্যাচ রয়েছে ঋষভ পন্থদের (Rishabh Pant)। তবে সেই ম‍্যাচ এখনও বাতিল করা হয়নি।

এক সর্বভারতীয় সংবাদ সংস্থার খবর অনুযায়ী, রবিবার সকালে করোনা পরীক্ষা করা হয় দিল্লির ক্রিকেটারদের। তখনই দেখা যায় করোনা আক্রান্ত এক নেট বোলার। তাঁর সঙ্গে একই ঘরে থাকতেন আরও এক বোলার। তাঁদের দু’জনকেই কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। জানা যাচ্ছে ফের একবার করোনা পরীক্ষা হওয়ার আগে পর্যন্ত দিল্লি দলের সব সদস্যকেই নিজেদের ঘরে কোয়ারেন্টাইনে থাকতে হবে বলে।

এরআগে দিল্লি দলের মিচেল মার্শ করোনা আক্রান্ত হয়েছিলেন। সেই সঙ্গে রিকি পন্টিংয়ের পরিবারের এক সদস্য এবং টিম সেইফার্ট করোনায় আক্রান্ত হন। যার কারণে দিল্লির দু’টি ম্যাচ পুণে থেকে সরিয়ে নিয়ে আসা হয় মুম্বইয়ের মাঠে।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...