Tuesday, June 23, 2026

এক নয় দুই নয় পাঁচটি শৃঙ্গ জয় করে রেকর্ড প্রিয়াঙ্কার

Date:

Share post:

পাহাড়ে চড়ার নেশা তাঁর ছোট থেকেই। আর সেই টানেই এভারেস্ট (Everest) সহ ছুঁয়ে ফেললেন পাঁচ পাঁচটি শৃঙ্গ( Five Peak), গড়লেন রেকর্ড(Record)। তিনি মহারাষ্ট্রের( Maharashtra)  মেয়ে প্রিয়াঙ্কা মোহাইত( Priyanka Mohait)।

আট হাজার মিটারের থেকে বেশি উচ্চতার পৃথিবীর পাঁচটি পর্বতশীর্ষ জয় করেছেন তিনি। তিনিই প্রথম ভারতীয় মহিলা,যাঁর সাফল্যের জয়জয়কার। গত বৃহস্পতিবার
বিকেল পৌনে পাঁচটায় পৃথিবীর তৃতীয় উচ্চতম শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা জয় করে প্রথম ভারতীয় মহিলা হিসেবে এই বিরল রেকর্ডটি গড়লেন প্রিয়াঙ্কা। উল্লেখ্য এর আগে তিনি মাউন্ট এভারেস্ট , লোৎসে, মাকালু, অন্নপূর্ণা শৃঙ্গ জয় করেছেন। সেই তালিকায় এবার নতুন সংযোজন কাঞ্চনজঙ্ঘা। ২০২১ সালের এপ্রিলে জয় করেন পৃথিবীর দশম উচ্চতম শৃঙ্গ মাউন্ট অন্নপূর্ণা। এরপরেই বেরিয়ে পড়েছিলেন কাঞ্চনজঙ্ঘার উদ্দেশ্যে।
এর আগেও একাধিক শৃঙ্গ জয় করেছেন তিনি। ২০১৩ সালে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে পা রাখেন, যার উচ্চতা ৮,৮৪৯ মিটার। ২০১৬ সালে মাউন্টে কিলিমাঞ্জারো এবং ২০১৮ সালে মাউন্ট লোৎসেও জয় করেন তিনি। ২০২০ সালে তেনজিং নোরগে অ্যাডভেঞ্চার পুরস্কারও জিতেছেন প্রিয়াঙ্কা।

প্রিয়াঙ্কার পাহাড় অভিযান শুরু হয়েছিল উত্তরাখণ্ডের গাড়ওয়াল বিভাগের বান্দারপুঞ্চ শৃঙ্গ দিয়ে। সেটা সম্ভবত ২০১২ সাল। তারপর আর থেমে থাকেন নি। কত ছোট বড় পাহাড়ে যে তিনি চড়েছেন তা গুণে শেষ করা যাবেনা। ২০১৮ সালে শিব ছত্রপতি রাজ্য পুরস্কারে তাঁকে সম্মানিত করে মহারাষ্ট্র সরকার।

Related articles

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...