Saturday, April 4, 2026

সনাতন ধর্মের ঐতিহ্য ও সংস্কৃতি ফেরাতে হবে দেশে, দাবি রাজ্যপাল আরিফ খানের

Date:

Share post:

দেশের প্রাচীন সংস্কৃতি ও সনাতন ধরনের ঐতিহ্য পুনরায় ফিরিয়ে আনতে হবে। সম্প্রতি কেরলের(Kerala) এক স্কুলের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হয়ে এমনটাই জানালেন কেরলের রাজ্যপাল(Govornor) আরিফ খান(Arif Khan)। রাজ্যপালের পাশাপাশি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানিয় জেলাশাসক উমেশপ্রতাপ সিং, পুলিশ সুপারিটেন্ডেন্ট এস আনন্দ ও বিধায়ক হরিপ্রকাশ ভার্মা।

ওই অনুষ্ঠানে উপস্থিত হয়ে আরিফ খান বলেন, “দেশের প্রাচীন সংস্কৃতিকে ফিরিয়ে আনতে কাজ করে যেতে হবে আমাদের। তার মানে এই নয় যে, পিছিয়ে যেতে হবে। কিন্তু আমাদের সনাতন সংস্কৃতিকে ফিরিয়ে আনা দরকার। শিক্ষা ছাড়া তা সম্ভবও নয়।” এপ্রসঙ্গে স্বামী বিবেকানন্দের প্রসঙ্গ তুলে ধরে তিনি স্মরণ করিয়ে দেন, স্বামী বিবেকানন্দ বলেছিলেন মানুষের জীবনের উদ্দেশ্য হল জ্ঞান অর্জন। আর নম্রতা জ্ঞানেরই ফল। যাঁর নম্রতা আছে, তাঁকে অবহেলা করা যায় না। সনাতন ধর্ম প্রসঙ্গে তিনি বলেন, সনাতন ধর্ম এমন এক জীবনযাপন পদ্ধতির কথা বলে যা কিছু নীতি দ্বারা নির্ধারিত হয়। এবং তা করা হয় জীবনের ভালোর জন্যই। সনাতন ধর্মের যে সাধারণ গুণগুলির কথা তিনি তুলে ধরেছেন সেগুলি হল সততা, সদিচ্ছা, করুণা, পবিত্রতা, আত্মসংযম, উদারতা, ধৈর্য, সহনশীলতা, এবং তপস্যা।




Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...