Friday, April 3, 2026

রেজিস্ট্রির পরেও ক্রেতার নাম পুরসভাকে না জানালে ট্যাক্স দিতে হবে প্রোমোটারকেই

Date:

Share post:

এখন থেকে শুধুমাত্র রেজিস্ট্রি করেই  আর  নিজেদের দায়  এড়াতে পারবেন না প্রোমোটাররা। সম্পত্তির  মালিকের নাম পুরসভাকে জানাতে হবে প্রমোটারকেই  । তা না হলে কর দিতে হবে প্রোমোটারকেই।  ফ্ল্যাটের নকশার অনুমোদন থেকে ফ্ল্যাট বিক্রি পর্যন্ত, পুরসভার কর মেটাতে হবে প্রোমোটারকে। ফ্ল্যাট রেজিস্ট্রির পরও, ক্রেতার নাম পুরসভায় নথিভুক্ত করাবে প্রোমোটার।

কিন্তু কেন হঠাৎ এই নির্দেশ?  কলকাতা পুরসভা সূত্রে জানা গিয়েছে মূলত  সম্পত্তি কর আদায়ের জন্যই  এই উদ্যোগ।  কারণ, কলকাতা শহরে এমন   বহু বাড়ি বা ফ্ল্যাট বা আবাসন রয়েছে সেগুলির  রেজিস্ট্রেশন হলেও সম্পত্তি কর আদায় ঠিকমতো হয় না। কারণ সেগুলির ক্রেতার নাম নথিভুক্ত থাকে না ।   ফলে  ফ্ল্যাট রেজিস্ট্রি করে বসবাস শুরু করলেও, কর মূল্যায়ণ হয়নি। আর তাতেই আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে পুরসভাকে। তাই এখন থেকে এ ধরনের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রমোটারকেই তার দায় নিতে হবে।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...