Friday, April 3, 2026

কংগ্রেস জামানায় একটির দামে দুটি সিলিন্ডার মিলত: মূল্যবৃদ্ধিতে মোদিকে তোপ রাহুলের

Date:

Share post:

দফায় দফায় দাম বেড়ে রান্নার গ্যাস(LPG) এখন হাজার ছাড়িয়েছে। মোদি জমানায় ভয়াবহ মূল্যবৃদ্ধিতে(Price Hike) নাকাল দেশবাসী। ভয়াবহ এই পরিস্থিতির জন্য এবার মোদি সরকারকে তোপ দেগে সরব হয়ে উঠলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী(Rahul Gandhi)। রবিবার টুইটে তথ্য তুলে ধরে কংগ্রেস(Congress) জমানার সঙ্গে মোদি জমানার(Modi govt) পার্থক্য তুলে ধরলেন তিনি। জানালেন, এখন যে দামে রান্নার গ্যাস কিনতে হচ্ছে, কংগ্রেস জমানায় এই দামে ২ টি সিলিন্ডার পাওয়া যেত।

মোদি সরকারের অনিয়ন্ত্রিত মূদ্রাস্ফীতি, অযোগ‌্য প্রশাসন ও বেকারত্ব বৃদ্ধির বিরুদ্ধে রীতিমতো ক্ষোভ উগরে এদিন টুইটে রাহুল গান্ধী লেখেন, “২০১৪ সালে রান্নার গ্যাসের দাম ছিল ৪১০ টাকা সরকার ভর্তুকি দিত ৮২৭ টাকা। তবে বর্তমান মোদি জমানায় ২০২২ সালে রান্নার গ্যাসের দাম হয়েছে ৯৯৯ টাকা। আর সরকারি ভর্তুকি শূন্য।” যদিও রাহুলের দেওয়া তথ্য শুধুমাত্র দিল্লির গ্যাসের দাম। কলকাতাতে এই গ্যাসের দাম ১০২৬ টাকা। পাশাপাশি রাহুল গান্ধী আরও লেখেন, “শুধু কংগ্রেসই দেশের গরিব এবং মধ্যবিত্তর কথা ভেবে সরকার চালায়। এটাই আমাদের অর্থনৈতিক নীতির মূল ভিত্তি।”

প্রসঙ্গত, বিগত কয়েক মাসে রান্নার গ্যাসের পাশাপাশি দফায় দফায় পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির জেরে বাজারে কার্যত আগুন লেগেছে। হুড়মুড়িয়ে বেড়েছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম। যদিও বিজেপির দাবি, আন্তর্জাতিক বাজারে পেট্রোপন্যের দাম ব্যাপক ভাবে বেড়েছে। যার জেরেই রান্নার গ্যাসের দাম বাড়ছে। যদিও তথ্য বলছে, গত ৭ বছরে ধাপে ধাপে রান্নার গ্যাসে ভর্তুকি তুলে দিয়েছে মোদি সরকার। গত আর্থিক বছরের আগে পর্যন্ত নামমাত্র ভরতুকি দেওয়া হলেও এখন তা প্রায় শূন্য।




Related articles

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...