Saturday, April 4, 2026

আন্তর্জাতিক মাতৃ দিবসে সকল মা-কে শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

আজ মে মাসের দ্বিতীয় রবিবার। আজকের দিনটিতে বিশ্বজুড়ে পালিত হয় মাতৃদিবসের। এই দিনটিতে বিশ্বের সকল মা-কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে একটি ট্যুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন:নজর ২০২৪: সংগঠন জোরদার করতে এবার অসম সফরে অভিষেক


এদিন ট্যুইটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, “ আজ মাতৃদিবসে সকল মাকে জানাই শুভেচ্ছা।  ‘মাতৃদিবসে সব মাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। মহীয়সী মা আছেন আমাদের গর্ভধারিণীর মধ্যে, আমাদের দেবীদের মধ্যে, আমাদের দেশমাতৃকার মধ্যে, আমাদের বসুন্ধরা মায়ের মধ্যে। আমার নানা গানের মধ্যে, কবিতার মধ্যে আমি তাঁরই বন্দনা করেছি। আমার সামাজিক উচ্চারণেও তাঁরই অর্চনা করেছি।”





অন্যদিকে আন্তর্জাতিক মাতৃদিবস উপলক্ষে ফেসবুকে মমতা বন্দ্যপাধ্যায় লেখেন, “মাদার’স ডে উপলক্ষে আজ সকল মা-কে জানাই আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। একই মহিয়সী মা আছেন আমাদের গর্ভধারিণীর মধ্যে, আমাদের দেবীগণের মধ্যে, আমাদের মাতৃভূমিতে, আমাদের বসুন্ধরায়।”

Related articles

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...