Saturday, April 4, 2026

Taratala flyover : তারতলা উড়ালপুলে বড়সড় গর্ত, নিয়ন্ত্রণ করা হচ্ছে যানচলাচল

Date:

Share post:

তারাতলা উড়ালপুলে বড়সড় গর্ত। যে কোনও মুহূর্তে বিরাট দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই নজরে আসতেই নিয়ন্ত্রণ করা হল যান চলাচল। তড়িঘড়ি বন্ধ করে দেওয়া হল একদিকের পথ।  রবিবার  ভোরে তারাতলা উড়ালপুলের দক্ষিণমুখী লেনে বড়সড় গর্ত  দেখা যায়। তারপরেই ওইদিকের যান চলাচল নিয়ন্ত্রণ করে রাস্তা বন্ধ করে দেওয়া হয়। দুর্ঘটনা এড়াতে তারাতলা উড়ালপুলের মাঝেরহাট থেকে বেহালাগামী রাস্তা গার্ড রেল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। খবর দেওয়া হয়েছে পূর্ত দফতরে।  ইতিমধ্যেই  পূর্ত দফতর রাস্তা সারাইয়ের কাজ শুরু করে দিয়েছে। আপাতত মাঝেরহাট থেকে তারাতলা হয়ে ডায়মন্ড হারবার রোড ধরে যান চলাচল করছে। পূর্ত দফতর জানিয়েছে খুব শীঘ্রই রাস্তা মেরামত হয়ে যাবে।  উড়ালপুলও  তখন খুলে দেওয়া সম্ভব হবে বলে জানানো হয়েছে।

 

 

 

 

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...