Saturday, April 4, 2026

Virat Kohli: ফের প্রথম বলে আউট বিরাট, গোল্ডেন ডাকের রেকর্ড গড়লেন কোহলি

Date:

Share post:

ফের প্রথম বলে আউট বিরাট কোহলি (Virat Kohli)। এ বারের আইপিএলেই( IPL) তিন বার এমন কাণ্ড ঘটালেন তিনি। ক্রিকেটের ভাষায় যাকে বলা হয় ‘গোল্ডেন ডাক’।

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে আইপিএল-এর গুরুত্বপূর্ণ ম্যাচে ফের প্রথম বলেই আউট হয়ে গেলেন বিরাট কোহলি (Virat Kohli)। রবিবার (৮ মে) ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-২০২২-এ দুটি ম্যাচ রয়েছে। প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH) এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB) দল। প্লে-অফের লড়াইয়ের জন্য এই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে জিতলে দলগুলোর সামনে এগিয়ে যাওয়ার পথ সহজ হবে। এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

অধিনায়ক ফাফ ডু প্লেসির সঙ্গে ওপেন করতে নেমেছিলেন প্রাক্তন অধিনায়ক বিরাট। জগদীশ সুচিতের বলে হায়দরাবাদ ক্যাপ্টেন কেন উইলিয়ামসনের হাতে ক্যাচ দিয়ে দেন বিরাট। সুচিতের বল লেগ স্টাম্পের বাইরের দিকে চলে যাচ্ছিল। তাই এই বল ছেড়ে দিলে ওয়াইড হত। কিন্তু সেই বল খেলতে যান বিরাট। আর তা করতে গিয়েই শর্ট মিড উইকেটে ক্যাচ তুলে দেন, সেই বল মাটিতে পড়ার আগে তালুবন্দী করতে ভুল করেননি হায়দরাবাদ ক্যাপ্টেন।

এই নিয়ে তিনবার আইপিএল ২০২২-এ গোল্ডেন ডাক করলেন বিরাট। এবারের আইপিএল-এ একেবারেই ছন্দে নেই বিরাট। ১২ ম্যাচে মাত্র ২১৬ রান করেছেন এই ব্যাটার। র‍য়েছে একটা মাত্র হাফ সেঞ্চুরি। গড় মাত্র ২১.৬০। গোটা মরশুমে ২০টা চার ও ৪টি ছক্কা মেরেছেন বিরাট।

আরও পড়ুন:KKR: ‘ক্রিকেটারদের ছন্দের অভাব, তাই এই ফলাফল’, লখনউয়ের বিরুদ্ধে ম‍্যাচ হেরে বললেন নাইট কোচ

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...