Saturday, April 4, 2026

MS Dhoni: ব্যাট কামরাচ্ছেন মাহি, কিন্তু কেন? উত্তর দিলেন ক‍্যাপ্টেন কুলের প্রাক্তন সতীর্থ

Date:

Share post:

ব্যাট কামড়ে খবরের শিরোনামে চেন্নাই সুপার কিংসের (CSK) অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (Ms Dhoni)। রবিবার দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বিরুদ্ধে ম্যাচ চলার সময় এমন এক কান্ড ঘটালেন ‘ক্যাপ্টেন কুল’, যা রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। দেখা যায় রবিন উথাপ্পার পাশে বসে ব্যাটে কামড় দিচ্ছেন মাহি! কিন্তু কেন ব্যাটে কামড় বসালেন সিএসকে সেনাপতি? কারণ ব্যাখ্যা করলেন তাঁর টিম ইন্ডিয়ার (Team India) একদা সতীর্থ অমিত মিশ্র (Amit Mishra)।

বয়সটা তাঁর কাছে সত্যি সংখ্যা মাত্র। ৪০ বছর বয়সেও আইপিএল-এ দাপিয়ে খেলছেন সিএসকে অধিনায়ক। তবে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচে একেবারে অন্য ভাবে দেখা গেল ধোনিকে। একটি ছবি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, ব্যাট কামরাচ্ছেন মাহি। ভক্তরা প্রশ্ন করতে থাকেন, এটা ধোনি কী করছেন? স্বাভাবিক ভাবেই এই প্রশ্নের উত্তর পাওয়া যায়নি চেন্নাই সুপার কিংস অধিনায়কের থেকে।

তবে ধোনি উত্তর না দিলেও তাঁর প্রাক্তন সতীর্থ অমিত মিশ্র এর উত্তর দিয়েছেন। টুইট করে তিনি লেখেন, “আপনি ভাবতেই পারেন, কেন ধোনি ওর ব্যাট খাচ্ছেন,  আসলে ধোনি ওর ব্যাট থেকে টেপ বের করছে। ধোনি তার ব্যাট পরিষ্কার রাখতে পছন্দ করে। ওর ব্যাট থেকে একটা সুতোও বেরিয়ে থাকতে দেখা যায় না।”

আরও পড়ুন:Ms Dhoni: দিল্লির বিরুদ্ধে খেলতে নেমে অনন্য নজির গড়লেন ক‍্যাপ্টেন কুল

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...