Saturday, April 4, 2026

বাংলায় নেই ঘূর্ণিঝড়ের “অশনি” সংকেত, জানিয়ে দিল আলিপুর হাওয়া অফিস

Date:

Share post:

আর কয়েক ঘন্টার মধ্যেই আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ”অশনি”(Ashani)। তবে বাংলার (West Bengal)জন্য সুখবর দিল হাওয়া অফিস। আজ, মঙ্গলবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather department) তরফে সাংবাদিক বৈঠকে স্পষ্ট করা জানানো হয়েছে, এবার ঘূর্ণিঝড় (cyclone)নিয়ে বিশেষ আতঙ্কের কারণ নেই রাজ্যবাসীর। এ রাজ্যে ”অশনি”র(Ashani) বড়সড় কোনও প্রভাব পড়বে না।

এদিন অশনি নিয়ে আলিপুর আবহাওয়া দফতরের সর্বশেষ সাংবাদিক বৈঠকে জানানো হয়েছে, ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ”অশনি” এই মুহূর্তে বিশাখাপত্তনম থেকে ৩০০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে। রাত পর্যন্ত ”অশনি” উত্তর-পশ্চিম দিকে ধেয়ে যাবে। রাতেই তা অন্ধ্র উপকূলে পৌঁছাবে। এরপর খানিক বাঁক নিয়ে উপকূল বরাবর এগোবে।ক্রমশ দুর্বল হতে হতে আগামী ২৪ ঘণ্টায় আরও শক্তিক্ষয় হবে “অশনি”র। যার ফলে পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড়ের বিশেষ প্রভাব পড়বে না। উপকূলে জলোচ্ছ্বাসেরও সম্ভাবনা নেই। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা হবে উপকূলবর্তী জেলাগুলিতে। ভারী বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর ও দুই ২৪ পরগনায়।

ক্ষমা চাইতে হবে শাহকে: অর্জুনের মৃত্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীর মিথ্যাচারের বিরুদ্ধে সরব তৃণমূল

যদিও হাওয়া অফিসের সতর্ক বার্তা হিসেবে “অশনি”র কারণে আগামী ১৩ মে, শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সমুদ্র উপকূলগুলিও পর্যটক শূন্য রাখারও পরামর্শ দেওয়া হয়েছে।



Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...