Wednesday, June 24, 2026

জুনেই পাহাড়ে GTA নির্বাচন করতে চায় রাজ্য

Date:

Share post:

নির্বিঘ্নে কেটেছে পুর ভোট। এবার প্রশাসনিক কাজকর্ম সুষ্ঠভাবে পরিচালনার জন্য GTA নির্বাচন করতে চায় রাজ্য সরকার। গত মার্চের শেষে দার্জিলিং সফরে গিয়ে দ্রুত GTA নির্বাচন করার ইঙ্গিত দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত ৫ বছর ধরে GTA নির্বাচন হয়নি। তার ফলে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা এবং জনকল্যাণমূলক কাজ থেকে বঞ্চিত হচ্ছেন পাহাড়বাসী।



আরও পড়ুন: অশনি-র সতর্কতায় প্রস্তুত কলকাতা পুরসভা




এদিকে, পাহাড়ে গিয়ে GTA নির্বাচন নিয়ে স্থানীয় দলগুলির সঙ্গে বৈঠক করে তাদের মতামত নিয়েছিলেন মুখ্যমন্ত্রী। একমাত্র বিমল গুরুংয়ের গোর্খা জনমুক্তি মোর্চা একটু গড়িমসি করেছে, কিন্তু বাকি প্রতিটি দলই GTA নির্বাচনে সায় দিয়েছে। তাই আগামী জুনই নির্বাচন করতে চায় রাজ্য সরকার। রাজ্য নির্বাচন কমিশনকে এই মর্মে প্রস্তাব দিয়েছে নবান্ন। একই সঙ্গে শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচনও করাতে চায় রাজ্য। ইতিমধ্যেই GTA নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে বলে জানা যাচ্ছে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...