Friday, June 26, 2026

এবার “নেচার ইনডেক্স র‌্যাঙ্কিং”য়ে সেরার সেরা যাদবপুর বিশ্ববিদ্যালয়, অভিনন্দন মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

সার্বিক উন্নয়ন এবং প্রসারের নিরিখে সম্প্রতি ‘‘টাইমস হায়ার এডুকেশন ইমপ্যাক্ট র‌্যাঙ্কিং’’ তালিকায় দেশের সমস্ত কেন্দ্রীয় এবং রাজ্য বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে প্রথম স্থান দখল করে অন্যতম প্রাচীন তথা ঐতিহ্যবাহী কলকাতা বিশ্ববিদ্যালয়। এমন গৌরব অর্জনের পর কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষক, আধিকারিক ও ছাত্রছাত্রীদের উদ্দেশে টুইট করে অভিনন্দন জানিয়ে ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দখল করে কলকাতা। তার ঠিক ১২ দিন পরে যাদবপুর পেল সুখবর।

কলকাতা বিশ্ববিদ্যালয়ের এমন কৃতিত্বের সপ্তাহ দুয়েক কাটতে না কাটতেই এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মুকুটেও জুড়ল সাফল্যের নয়া পালক। চলতি বছরের “নেচার ইনডেক্স র‌্যাঙ্কিং”য়ে বেশ কয়েকটি বিষয়ে দেশে সেরার সম্মান পেল এলিট ক্লাস যাদবপুর বিশ্ববিদ্যালয়।

“নেচার ইনডেক্স র‌্যাঙ্কিং ২০২২” তালিকাটি তৈরি হয়েছে বিশ্বের ৮২টি প্রথম সারির বিজ্ঞান জার্নালে প্রকাশিত গবেষণার ভিত্তিতে। ভৌত বিজ্ঞান বিভাগে দেশের সমস্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে সেরার সম্মান পেয়েছে যাদবপুর। রসায়নে দেশের রাজ্য বিশ্ববিদ্যালয়গুলির নিরিখেও এসেছে শীর্ষস্থান। প্রথম স্থান এসেছে ভূ-পরিবেশ বিষয়ের ক্ষেত্রেও।একইসঙ্গে ‘‘দ্য সেন্টার ফর ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং’’-এর তালিকাতেও উপরের সারিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়। যা বাংলা ও বাঙালির জন্য সত্যি গর্বের।

আরও পড়ুন- College Service Commission: রাজ্যের বিভিন্ন কলেজে অধ্যক্ষ নিয়োগ, জারি বিজ্ঞপ্তি

 

Related articles

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...

বিশ্ববাজারে বিরাট পতন, ভারতে কমছে না পেট্রোল-ডিজেলের দাম, ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বিরাট পতন! অথচ দেশে পেট্রোল-ডিজেলের(Petrol Diesel )দাম কমার লক্ষণ নেই! শুক্রবার, বিশ্বের বাজারে...

শিল্পে নতুন আশা, বাংলায় বিনিয়োগে আগ্রহ একাধিক সংস্থার: জানালেন রাজ্যের অর্থমন্ত্রী

বাংলা থেকে টাটা গোষ্ঠী (Tata Group) চলে যাওয়ার দীর্ঘদিন পর পশ্চিমবঙ্গে (West Bengal) শিল্প বিনিয়োগের (Industrial Investment) পরিবেশকে...