Monday, April 6, 2026

গ্রাহকদের জন্য সুখবর, ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল SBI

Date:

Share post:

মূল্যবৃদ্ধির(Price Rise) বাজারে গ্রাহকদের জন্য সুখবর দিল SBI যা বেশ স্বস্তিরও বটে। স্থায়ী আমানত অর্থাৎ ফিক্সড ডিপোজিটে(Fixed Deposit) সুদের হার বাড়াল দেশের এই বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক।

৪৫ দিনের বেশি স্থায়ী আমানতে বা ফিক্সড ডিপোজিটে স্টেট ব্যাঙ্ক(SBI) ০.৩৫ থেকে ০.৭৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করলো তাদের সুদের হার।

৪৬ থেকে ১৭৯ দিন পর্যন্ত মেয়াদি স্থায়ী আমানতে আগে সুদের হার ছিল ৩.০০ শতাংশ। এবার থেকে তা বেড়ে হল ৩.৫০ শতাংশ। ১৮০ থেকে ২১০ দিন পর্যন্ত ফিক্সড ডিপোজিটে  সুদের হার ছিল ৩.১০ শতাংশ বেড়ে হচ্ছে ৩.৫০ শতাংশ। ২১১ দিন থেকে ১ বছর পর্যন্ত স্থায়ী আমানতে সুদ ছিল ৩.৩০ শতাংশ।নতুন সুদ বেড়ে হবে ৩.৭৫ শতাংশ।১০ মে থেকে চালু হবে এই নয়া সুদের হার।

দু’বছর পর্যন্ত ফিক্সড ডিপোজিটে আগে সুদের হার ছিল ৩.৬০ শতাংশ। এবার  হবে ৪ শতাংশ করে। ২-৩ বছরের স্থায়ী আমানতের ক্ষেত্রে আগে সুদের হার ছিল ৩.৬০ শতাংশ, এবার তা হল ৪.২৫ শতাংশ। ৩ থেকে ৫ বছরের সুদের হার ৩.৬০ শতাংশ থেকে বেড়ে হল ৪.৫০ শতাংশ। ৫ বছরের উর্ধ্বে ফিক্সড ডিপোজিটেও সুদের হার ৩.৬০ শতাংশ থেকে বেড়ে হল ৪.৫০ শতাংশ।তবে প্রতিটা ক্ষেত্রেই সিনিয়র সিটিজেনরা ০.৫ শতাংশ সুদ বেশি পাবেন।

দিন কয়েক আগেই রিজার্ভ ব্যাংক রেপো রেট বাড়িয়েছে। স্টেট ব্যাংকের এই সুদ বাড়ানোটাও রেপো রেট বাড়ানোরই প্রভাব বলে মনে করছেন অনেকে।

আরও পড়ুন- বাড়ছে করোনার দৈনিক সংক্রমণ, নবান্নে আগামিকাল বৈঠক মুখ্যমন্ত্রীর

Related articles

গেট ভেঙে দিল্লি বিধানসভায় গাড়ি, স্পিকারের গাড়িতে কালি মুখ ঢাকা অজ্ঞাত পরিচয় ব্যক্তির

নিরাপত্তাহীনতার চূড়ান্ত নিদর্শন! লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনা এখনও ফিকে হয়নি, তার মধ্যেই রাজধানীতে নিরাপত্তা ফের একবার নিয়ে উঠল...

আজ রাতেই তালিকা প্রকাশ করতে পারে কমিশন, নন্দলাল বসুর পরিবারকে সম্পূর্ণ সহযোগিতার সুপ্রিম নির্দেশ 

সুপ্রিম কোর্টে সোমবার হয়ে গেল এসআইআর শুনানি। এর আগে দেশের সর্বোচ্চ আদালত বিচারবিভাগের তদারকিতে এসআইআর-এর কাজ চলার নির্দেশ...

মমতা বন্দ্যোপাধ্যায় আর I.N.D.I.A-র সরকার হলে পাকিস্তানে ঢুকে মারব: হুঙ্কার অভিষেকের

মমতা বন্দ্যোপাধ্যায় আর I.N.D.I.A-র সরকার হলে বাড়িতে ঢুকে মারব- পাক প্রতিরক্ষা মন্ত্রীর কলকাতা উড়িয়ে দেওয়ার হুমকির পাল্টা তোপ...

বন্ধুর মৃত্যুতে বড়ো সিদ্ধান্ত! ম্যাজিক মোমেন্টস ছাড়লেন অম্বরীশ

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunodoy Banerjee) মর্মান্তিক মৃত্যুর পর ঠিক এক সপ্তাহ পেরোতেই মুখ খুললেন অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য...