Saturday, March 28, 2026

KKR: দল জিতলেও খুশি নন শ্রেয়স, কিন্তু কেন? জানালেন স্বয়ং নাইট অধিনায়ক

Date:

Share post:

সোমবার রাতে মুম্বই ইন্ডিয়ান্সের ( Mumbai Indiance) বিরুদ্ধে ৫২ রানে জিতেছে কলকাতা নাইট রাইডার্স (KKR) । এই জয় এখনও প্লে-অফের রাস্তা বাঁচিয়ে রেখেছে শ্রেয়স আইয়রদের (Shreyas Iyer)। তবে এই জয় পেলেও খুশি নন নাইট অধিনায়ক। গত কয়েক ম‍্যাচে হারের ধাক্কা দগদগে শ্রেয়সের মনে। সেই হার ভুলতে পারছেন না তিনি।

এই নিয়ে সাংবাদিক সম্মেলনে শ্রেয়স বলেন,” গত ম্যাচে বড় ব্যবধানে হারের পরে মুম্বই ম‍্যাচে বড় ব্যবধানে জিততে পেরে ভাল লাগছে। পাওয়ার প্লে-তে ভাল শুরু করেছিল ভেঙ্কটেশ। এই পিচে শুরু থেকে বড় শট খেলা সম্ভব ছিল না। নীতীশও ভাল খেলেছে। আমরা বল করার সময়ও পরিকল্পনা করেছিলাম যত তাড়াতাড়ি সম্ভব উইকেট তুলতে। সেটা করতে পেরেছি। তবে আমি পুরোপুরি খুশি নই। কারণ আগের ম্যাচগুলো হারায় খুব ভাল জায়গায় নেই দল। এই জয়ের ধারা পরের ম্যাচ গুলোতে বজায় রাখতে চাই।”

চলতি আইপিএলে নিজেদের প্রথম একাদশে সব থেকে বেশি বদল করেছে কেকেআর। এভাবে প্রতি ম্যাচে কাউকে বসানো কঠিন বলেই জানিয়েছেন শ্রেয়স। এই নিয়ে তিনি বলেন, “প্রতি ম্যাচের আগে কাউকে গিয়ে বলা কঠিন যে তুমি খেলছ না। এই কাজটা ম্যাকালাম করে। তবে দলের সবাই এই সিদ্ধান্ত ভাল ভাবে নেয়। মাঠে নেমে সবাই সবাইকে সাহায্য করে। আমরা একটা দলের মতো খেলি।”

আরও পড়ুন:KKR: দল নির্বাচনে মতামত থাকে কেকেআর কর্তারও, জানালেন নাইট অধিনায়ক

Related articles

মোদির মুখে ‘টিম ইন্ডিয়া’! মুখ্যমন্ত্রীদের জ্বালানি-বৈঠকে নেই নতুন বার্তা

সংসদ থেকে রাজ্যের প্রধানদের সঙ্গে বৈঠক। কোন পথে দেশে স্বচ্ছন্দভাবে জ্বালানির সরবরাহ, নতুন কোনও আশ্বাস শোনা গেল না...

ফের মধ্যরাতে কমিশনের কড়া নাড়া: প্রকাশিত দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা

মধ্যরাত যেন কেন্দ্রের বিজেপি সরকারের জমানায় একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। সংসদের অধিবেশন থেকে নির্বাচন কমিশনকে দিয়ে বাংলার শীর্ষ...

১২ বছরে ডবল ইঞ্জিন পূর্ব মেদিনীপুরে ক’পয়সার উন্নয়ন! কোলাঘাট থেকে প্রশ্ন অভিষেকের

রাজ্যে বিধানসভা নির্বাচন আবহে বারবার বিজেপির বহিরাগত নেতারা ডবল ইঞ্জিন সরকারের উদাহরণ দেয়। এবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে (Kolaghat)...

অ্যাডজুডিকেশনে ১১ প্রার্থী: হাই কোর্টে দ্রুত নিষ্পত্তির আর্জি তৃণমূলের

রাজ্যের অ্যাডজুডিকেশনে থাকা ভোটারদের মধ্যে যাদের রাজনৈতিক দলগুলি প্রার্থী করতে চলেছে, তাঁদের জন্য কলকাতা হাইকোর্টে জরুরী ভিত্তিতে আবেদন...