Saturday, June 20, 2026

বেলাগাম দিলীপ: তৃণমূল কর্মীদের জন্য কুরুচিকর নিদান, ধুয়ে দিলেন কুণাল

Date:

Share post:

কেন্দ্রের জনবিরোধী নীতির পক্ষে সাফাই দিতে গিয়ে শালীনতার মনাত্রা ছাড়ালেন বিজেপির (BJP) সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বুধবার, বাঁকুড়ার মাচানতলায় মুক্তমঞ্চে ভাষণ দিতে গিয়ে আজব কথা বললেন দিলীপ। তাঁর দাবি, পেট্রলের (Petrol) দাম বাড়লে তেমন কিছু সমস্যা হয় না। কারণ, মানুষ পেট্রল খায় না। কিন্তু আলু খায়। আর তার দাম এখন আকাশছোঁয়া। এরপরেই তৃণমূল (TMC) কর্মীদের জন্য কুরুচিকর নিদান দেন বিজেপি প্রাক্তন রাজ্য সভাপতি। বলেন, “তৃণমূলের নেতাদের ধরে তাঁদের পিছনে একটু পেট্রল দিয়ে দিন। দেখুন কেমন দৌড় দেবে। তারপর তাদের জিজ্ঞাসা করুন, ‘কেমন মজা?’’’

এই কথার তীব্র প্রতিবাদ করে দিলীপকে ধুয়ে দেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। তিনি বলেন, এই ধরনের কুরুচিকর মন্তব্যের জন্য পুলিশে অভিযোগ দায়ের করা উচিত। পেট্রোপণ্যের দাম বাড়লে সব জিনিসের উপর তার প্রভাব পড়ে। মূল্যবৃদ্ধি হয়। এই অবস্থায় কেন্দ্রের জনবিরোধী নীতির ফলে আর্থিক সমস্যায় জর্জরিত হচ্ছেন সাধারণ। আর সেখানে দাঁড়িয়ে অত্যন্ত কুরুচিকর মন্তব্য করছেন দিলীপ ঘোষ। এর তীব্র নিন্দা করেন তিনি। রাজ্যের পঞ্চায়েত দফতরের প্রাক্তন প্রতিমন্ত্রী তথা তৃণমূলের বাঁকুড়া সাংগঠনিক জেলার চেয়ারম্যান শ্যামল সাঁতরা বলেন, নেতাদের এই ধরনের কুরুচিপূর্ণ মন্তব্যের জন্য রাজ্যের মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করেছে। এই ধরনের কুরুচিপূর্ণ মন্তব্যের জন্য দিলীপের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক পদক্ষেপ করা উচিত বলে মন্তব্য করেন শ্যামল সাঁতরা।




Related articles

খুন নাকি অন্য রহস্য? ২৩ দিন পর বকখালির বালির নীচে মিলল মহিলার দেহ

প্রায় ২৩ দিন নিখোঁজ। পরিবারের উদ্বেগ, থানায় নিখোঁজ ডায়েরি এবং পুলিশের তদন্ত সব রহস্যের (Mysterious Death) শেষ হল বকখালির...

দ্রুততম গোলের সঙ্গেই লাল কার্ডের নজির প্যারাগুয়ের, লড়াই জমিয়ে দিল মরক্কো

চলতি বিশ্বকাপের (2026 World Cup) দ্রুততম গোল (৬৪ সেকেন্ড) করে তুরস্কের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল দশ জনের প্যারাগুয়ে।...

জামাই ষষ্ঠীতে বাঁকুড়ায় চলে ‘গাছ ষষ্ঠী’! জঙ্গলকে জামাই আদরে পুজো করলেন মহিলারা

জামাই ষষ্ঠীতে (Jamai Shashthi) দুই বাংলার মানুষ যখন জামাই-মেয়েকে নিয়ে আদর-আপ্যায়নে ব্যস্ত, ঠিক তখন এক্কেবারে অন্যরকম ছবি দেখা...

রীতি মেনে বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর সংশোধনী জমা কুণালের: গ্রহণ করবে সরকারপক্ষ?

প্রথা মাফিক রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির (R N Ravi) ভাষণ দিয়ে অষ্টাদশ বিধানসভার (Assembly) প্রথম অধিবেশন শুরু হয়।...