Monday, April 6, 2026

বুকে ব্যাথা নিয়ে বেসরকারি হাসপাতালে ভর্তি অনুব্রত মণ্ডল

Date:

Share post:

বুকে ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি করানো হল অনুব্রত মণ্ডলকে। জানা গেছে, বুধবার রাত থেকে বুকে ব্যাথা শুরু হয় তাঁর। এরপর বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। গাড়ি থেকে নামিয়ে হুইল চেয়ারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় অনুব্রত মণ্ডলকে।



আরও পড়ুন:ক্যান্সারে আক্রান্ত রোগীর পাশে বিচারপতি, অবিলম্বে প্রধান শিক্ষিকাকে সরিয়ে ফেলার নির্দেশ



হাসপাতাল সূত্রের খবর, ইতিমধ্যেই অনুব্রতর শারীরিক অবস্থা খতিয়ে দেখছেন চিকিৎসকরা। হৃদযন্ত্রে ব্লক রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হবে বলে জানা গেছে।

বহুদিন ধরেই অসুস্থ অনুব্রত। এর আগে বহুবার SSKM-এর উডবার্ন ওয়ার্ডে শারীরিক পরীক্ষা খতিয়ে দেখা হয়েছে। সে সময় শ্বাসযন্ত্রের সমস্যা ছিল তৃণমূল নেতার। তা ছাড়া রক্তচাপ বৃদ্ধি, কোলেস্টোরল-সমস্যাও ছিল। চিকিৎসা করাতে উডবার্ন ব্লকে ভর্তি করানো হয় তাঁকে। ওই দিন সকাল থেকেই অসুস্থ বোধ করছিলেন তিনি। বুকে কিছু সমস্যা এবং অস্বস্তি বোধ করায় হাসপাতালে নিয়ে আসা হয় অনুব্রতকে।

Related articles

দ্বিতীয়বার ট্রাইবুনালে মুখ পুড়ল কমিশনের: সুপ্রিম কোর্ট ঘুরে বৈধ ঘোষিত আরও এক ভোটার

নির্বাচনের সূচি অনুযায়ী সোমবারই প্রথম পর্বের নির্বাচনের মনোনয়ন পেশের শেষ দিন। নিয়ম অনুযায়ী মঙ্গলবার প্রকাশ করতে হবে প্রথম...

বাংলায় প্রচারের মুখ, বিজেপিতে যোগ দিতেই লিয়েন্ডারকে ‘উপহার’ কেন্দ্রের

বিজেপিতে যোগ দিয়েই উপহার পেলেন লিয়েন্ডার পেজ (Leander Paes)। বাংলায় ভোটের পালে হাওয়া লাগাতে তৃণমূলে নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার...

ভোট-বৈতরণী পার হতে ‘সহজপাঠ’ হাতিয়ার সিপিএমের, নিন্দা তৃণমূলের

বাংলায় ৩৫ বছর ক্ষমতায় ছিল সিপিএম (CPIM)। কিন্তু বর্তমান রাজনীতির ময়দানে কার্যত শূন্য তারা। এবার অস্তিত্ব রক্ষার তাগিদে...

উত্তরপ্রদেশ থেকে ২০০ গাড়ি সেনা, ইভিএম মেশিনে চিপ! সতর্ক করলেন মমতা

নির্বাচন কমিশনকে দিয়ে যে পদ্ধতিতে কারচুপি ২০২৪ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত কেন্দ্রের বিজেপি সরকার করে এসেছে, তার পর্দা...