Saturday, June 27, 2026

ক্যান্সারে আক্রান্ত রোগীর পাশে বিচারপতি, অবিলম্বে প্রধান শিক্ষিকাকে সরিয়ে ফেলার নির্দেশ

Date:

Share post:

ক্যান্সারে আক্রান্ত স্কুল শিক্ষিকার ন্যায্য বিচারের জন্য আগেই মানবিক রূপ দেখিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ক্যান্সার আক্রান্ত শিক্ষিকার অভিযোগ শুনে বুধবার ডেকে পাঠিয়েছিলেন স্কুলের প্রধান শিক্ষিকাকে। বুধবার আদালত ওই শিক্ষিকাকে অবিলম্বে প্রধান শিক্ষক পদ থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেয়। এমনকি তাঁর শিক্ষকতার চাকরিটিও কেড়ে নেওয়া যায় কি না তা খতিয়ে দেখতে বলেছে হাই কোর্ট।
ক্যান্সারে আক্রান্ত ওই শিক্ষিকার নাম সুনীতা শর্মা। তিনি হুগলির ভদ্রেশ্বরের তেলেনিপাড়ার মহাত্মা গান্ধী বিদ্যাপীঠের ভূগোলের শিক্ষিকা।বিনা নোটিসে তাঁর বেতন কেটে নেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সম্প্রতিই আদালতের দ্বারস্থ হন সুনীতা। আদালতকে তিনি বলেছিলেন, চিকিৎসা করানোর জন্য ছুটি নেওয়ার পরও তাঁকে অসুস্থতার ছুটি দেয়নি স্কুল। বদলে ১২ দিনের বেতন হিসেবে ৮,৮৫০ টাকা কেটে নেওয়া হয়।


আরও পড়ুন: তৃণমূল ভবনের নতুন রোস্টার


ব্লাড ক্যান্সারে আক্রান্ত ওই শিক্ষিকা সম্প্রতি ভেলোরে গিয়েছিলেন কেমোথেরাপির জন্য। তাঁর অভিযোগ, সে সময়ে স্কুলের তরফ থেকে তাঁর বাড়িতে লোক পাঠিয়ে খবর নেওয়া হলেও ছুটি মঞ্জুর করা হয়নি। তবে আদালতকে ওই শিক্ষিকা জানিয়েছেন, স্কুলে তাঁর এই ধরনের সমস্যা এই প্রথম নয়। বরাবরই তাঁর প্রতি বিরুপ মনোভাবাপন্ন ছিলেন তাঁর স্কুলের প্রধান শিক্ষক অজয় কুমার যাদব। তিনি প্রধানশিক্ষক থাকাকালীনই ২০১৯ সাল থেকে ওই শিক্ষিকার বেতনবৃদ্ধি হয়নি।


শিক্ষিকার মামলাটি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে ওঠে। বিচারপতি মঙ্গলবার ওই প্রধান শিক্ষককে আদালতে ডেকে পাঠান। বলেন প্রধান শিক্ষককে আদালতে এসে জানাতে হবে তিনি কেন ওই শিক্ষিকার বেতন কেটেছেন। বুধবার মামলাটির শুনানি ছিল। সেখানেই ওই প্রধান শিক্ষকের বক্তব্য শোনার পর তাঁকে পদ থেকে অবিলম্বে সরিয়ে দেওয়ার নির্দেশ দেন বিচারপতি।

Related articles

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...

পাতাল থেকে তুলে এনে গ্রেফতার করতে হবে: বাগনানে প্রশান্ত-খুনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অভিযুক্তদের পাতাল থেকে হলেও খুঁজে বের করতে হবে। নিহত বিজেপি (BJP) কর্মী প্রশান্ত দে-এর (Prasanta Dey) বাগনানে বাড়িতে...