Monday, April 6, 2026

সংস্কারের পর নবগঠিত ঐতিহাসিক টাউন হল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

সংস্কার পর্ব সম্পন্ন হওয়ার পর বৃহস্পতিবার শহরে নবগঠিত ঐতিহাসিক টাউনহলের উদ্বোধন(Town hall inauguration) করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বুধবার টাউন হল উদ্বোধন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, শহরের মেয়র ফিরহাদ হাকিম, মেয়র পরিষদ দেবাশীষ কুমার সহ অন্যান্যরা।

উল্লেখ্য, ১৮১৩ সালে এই ঐতিহাসিক ভবন নির্মাণ করা হয়েছিল কলকাতায়। তারপর থেকে বহু ইতিহাসের সাক্ষী থেকেছে এই ঐতিহাসিক ভবন। তবে বছর ছয়েক আগে এই ভবনের ছাদের চাঙড় খসে পড়ায় এই ঐতিহাসিক ভবনের সংস্কারের সিদ্ধান্ত নিয়েছিল কলকাতা পৌরনিগম । কলকাতা পৌরনিগমের তরফ থেকে এই ভবন সংস্কারের দায়িত্ব দেওয়া হয় পূর্ত দফতরকে । সেইমতো বাইরের কাঠামোতে পরিবর্তন না করে এই ভবনটিকে সম্পূর্ণ সংস্কার করা হয়েছে (Town Hall renovated)।

আরও পড়ুন:জুয়া-ঋণ-পারিবারিক অশান্তিতে অবসাদগ্রস্ত ছিলেন বিজেপি নেতা অর্জুন, উঠে আসছে তদন্তে

জানা গিয়েছে, পূর্ত দফতর আইটিআই রুরকির তত্ত্বাবধানে বেশকিছু গুরুত্বপূর্ণ কাজ এখানে করেছে। যাতে ভূমিকম্পে এই ঐতিহাসিক ভবনের কোনও ক্ষতি না হয়, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। সংস্কারের ক্ষেত্রে মূল ভবনের পূর্ব ও পশ্চিমের দেওয়ালের সঙ্গে একটি নতুন দেওয়াল তোলার পাশাপাশি উত্তর ও দক্ষিণে দেওয়াল ও স্তম্ভগুলিকে সুরক্ষিত করা হয়েছে। একইসঙ্গে নতুন করে সাজানো হয়েছে টাউনহলের সংগ্রহশালা। কলকাতা পৌরনিগমের তরফ থেকে জানা গিয়েছে, নয়া এই সংগ্রহশালা সমৃদ্ধ করতে ঐতিহাসিক নথিগুলিকে ডিজিটাল মাধ্যমে ধরে রাখা হবে এবং এর জন্য সাহায্য নেওয়া হয়েছে খড়গপুর আইআইটির বিশেষজ্ঞদের। নয়া এই সংগ্রহশালায় যেমন রয়েছে ভারতের স্বাধীনতা আন্দোলনের কিছু ঐতিহাসিক নথি, একই ভাবে বাংলার একাধিক আন্দোলনের ঐতিহাসিক নথিও এখানে থাকছে।




Related articles

“আগামী ২০ বছর আপনারা মুখ ফেরাবেন না”, শিলিগুড়িতে উন্নয়নের নতুন রোডম্যাপ অভিষেকের

মণীশ কীর্তনিয়া, শিলিগুড়ি গৌতম দেবকে জেতান শিলিগুড়ির রাশ আমার হাতে থাকবে। সরকার তৈরির ৬ মাস পর যখন পুরসভার নির্বাচন...

‘নিজেদের এতটাও উঁচুতে রাখবেন না,’ কমিশন নিযুক্ত মুখ্যসচিবকে নজিরবিহীন ভর্ৎসনা সুপ্রিম কোর্টের! নির্দেশ ক্ষমা চাওয়ার

নির্বাচন কমিশন নিযুক্ত রাজ্যের নতুন মুখ্যসচিবের ভূমিকা নিয়ে নজিরবিহীন অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। মালদার মোথাবাড়িতে বিচারকদের দীর্ঘক্ষণ...

IPL: বাদশা দর্শনে বাধা বৃষ্টি, চেনা চিত্র উধাও ইডেনের

ভোটের মরশুমে আইপিএলের প্রথম ম্যাচে হাউসফুল ছিল ইডেন। সোমবার সন্ধ্যায় শাহরুখ খানের আগমনেও ইডেন কানায় কানায় পূর্ণ হল...

স্থানীয় বাসিন্দা গৌতম দেবকে জেতান, পাশে পাবেন: শিলিগুড়িতে বিজেপির সাংসদ-বিধায়ককে নিশানা অভিষেকের

এলাকার সাংসদ, বিধায়ক বেশির ভাগ সময়েই বাইরে থাকেন। ফলে ব্যাহত হয় উন্নয়ন। সেই বাধা কাটাতে দলীয় প্রার্থী গৌতম...