Tuesday, June 23, 2026

মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর পোস্ট, থানায় অভিযোগ ইউটিউবার রোদ্দুর রায়ের নামে

Date:

Share post:

সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে অবমাননাকর পোস্ট করায় থানায় অভিযোগ দায়ের করা হল ইউটিউবার রোদ্দুর রায়ের নামে।  লালবাজার ও পাটুলি থানায় এই সংক্রান্ত একাধিক অভিযোগ দায়ের করেছেন তৃণমূল কর্মী ও সমর্থকরা। নিজেকে তৃণমূল ছাত্র পরিষদ সমর্থক ও কর্মী হিসেবে দাবি করে অরিত্র সাহা নামে এক ব্যক্তি পাটুলি থানায় অভিযোগ দায়ের করেছেন। সেখানে তিনি বলেছেন, ইউটিউবার রোদ্দুর রায়ের পোস্টে রাজ্যের সম্মানহানি হয়েছে।

এই একই অভিযোগ দায়ের হয়েছে লালবাজারেও। বিজয় বন্দ্যোপাধ্যায় নামে এক ব্যক্তি এই অভিযোগ দায়ের করেছেন। রোদ্দুর রায়ের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়েছে এই অভিযোগ গুলিতে।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...