Tuesday, June 16, 2026

অগ্নিগর্ভ শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন রনিল বিক্রমাসিংঘে

Date:

Share post:

মাহিন্দা রাজাপক্ষের পদত্যাগের পর ক্ষোভের আগুনে জ্বলতে থাকা শ্রীলঙ্কার(Sri Lanka) নতুন প্রধানমন্ত্রী হলেন রনিল বিক্রমাসিংঘে (Ranil Wickremesinghe)। ৭৩ বছর বয়সী বিক্রমাসিংঘেকে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষে।

দেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। এই অবস্থায় জনরোষে পড়ে গত সোমবার ইস্তফা দেন মাহিন্দা রাজাপক্ষে। তার ইস্তফার পর দেশের প্রধানমন্ত্রী হিসেবে নাম উঠে আসছিল বিক্রমাসিংঘে। শেষমেষ এই নামেই সীলমোহর দেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি। এদিন নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন মাহিন্দা রাজাপক্ষে। টুইটারে তিনি লেখেন, “নব নির্বাচিত প্রধানমন্ত্রীকে অভিনন্দন। এই সংকটের সময়ে কাঁধে দায়িত্ব নেওয়ার জন্য আপনাকে অভিনন্দন জানাই।” বলার অপেক্ষা রাখে না দীর্ঘ সময় ধরে দেশজুড়ে তৈরি হওয়া অস্থিরতার পরে অবশেষে বিক্রমাসিংঘের দায়িত্বলাভের মধ্যে দিয়ে সুদিনের স্বপ্ন দেখতে শুরু করলেন শ্রীলঙ্কাবাসী।




Related articles

FIFA World Cup: মিশরের বিরুদ্ধে ড্র বেলজিয়ামের, নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান

বিশ্বকাপের(FIFA World Cup) প্রথম ম্যাচেই আটকে গেল বেলজিয়াম(Belgium)। মিশরের(Egypt) বিরুদ্ধে ১-১ গোলে ড্র করল বেলজিয়াম। ১ পয়েন্ট নিয়েই...

কলেজে তোলাবাজি রুখতে ‘স্যাঁটা গরম’ করার হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর! কোথা থেকে এলো এই শব্দ?

কলেজে ভর্তি প্রক্রিয়ায় দুর্নীতি ও টাকার খেলা রুখতে প্রকাশ্যেই ‘স্যাঁটা গরম’ করার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের নতুন উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ...

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...

পশ্চিমবঙ্গ দিবসে স্কুলগুলোকে ছবি পাঠানোর ফতোয়া, নজরদারির অভিযোগে সরব শিক্ষক মহল

শিক্ষাঙ্গনে এবার নয়া নির্দেশিকাকে কেন্দ্র করে শুরু হলো জোর বিতর্ক। রাজ্যের সমস্ত সরকারি, সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলে...